Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রেলওয়ের পূর্বাঞ্চলে ৪ মাসে ৮৪ নাশকতা

  • ৩৩ ঘটনার জন্য দায়ী করা হয়েছে ‘দুষ্কৃতকারীদের’
  • কেব্‌ল কাটা থেকে ট্রেনে আগুন, ঝুঁকিতে রেল
  • সমন্বিত টহল টিম গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
  • নাশকতা ঠেকাতে পাহারা, তল্লাশিসহ ২৩ নির্দেশনা
আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২১:১৫
শেয়ার করুন:
রেলওয়ের পূর্বাঞ্চলে ৪ মাসে ৮৪ নাশকতা

ফাইল ছবি

নিরাপদ ট্রেন চলাচল নির্ভর করে স্বয়ংক্রিয় সংকেতের ওপর। সেই সংকেতের কেব্‌ল (তার) যদি কেটে দেওয়া হয়, তাহলে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। সংকেতের কেব্‌ল কেটে নেওয়ার মতো এ ধরনের নাশকতার ঘটনা বারবার ঘটছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে।

শুধু তা-ই নয়, সম্প্রতি রেলওয়ের বগি লক্ষ্য করে পেট্রলবোমা ও দুই বগির মাঝখানের হোসপাইপ কেটে দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনাও ঘটেছে। গত চার মাসে এমন সংকেত বিকলতা ও নাশকতার ঘটনা ঘটেছে ৮৪ বার। এর মধ্যে ৩৩ ঘটনার জন্য দায়ী করা হয়েছে ‘দুষ্কৃতকারীদের’।

বেশিরভাগ ঘটনায় এ ধরনের নাশকতায় দুষ্কৃতকারী কারা, তাদের শনাক্ত করতে পারেনি রেল। তবে নাশকতা ঠেকাতে ২৩টি নির্দেশনা জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা আগামীর সময়কে বলেছেন, ‘নির্দেশনা অনুযায়ী এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। রেললাইন ঘিরে নাশকতা ও যন্ত্রাংশ কেটে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি টিম গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সুপার তহুরা জান্নাত আগামীর সময়কে বলেছেন, ‘রেলওয়ের নানা যন্ত্রাংশ মাদকাসক্তরা চুরি করে নিয়ে যায়। আমরা স্টেশনে ঢোকার সময় তল্লাশি চালাই। স্টেশন এলাকায় কোনো অবাঞ্ছিত লোক দেখলে বের করে দেই। এরপরও নানা ঘটনা ঘটে। নাশকতা ঠেকাতে আরএনবি ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে টিম করে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।’

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে সাতটি নাশকতার ঘটনায় ৪১টি ট্রেনের মোট ২০২ মিনিট যাত্রা দেরি হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সংকেত বিকলতায় মোট ৪ হাজার ৮৮৩ মিনিট বিলম্বের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮টি নাশকতার ঘটনায় ১০ থেকে ৭৫ মিনিট পর্যন্ত পিছিয়েছে কোনো কোনো ট্রেনের যাত্রা। এ ছাড়া নভেম্বরের ঘটনাগুলোতে চারটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত।

রেলওয়ের পূর্বাঞ্চলের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সংকেত বিকলতাজনিত ট্রেন বিলম্বের ছয়টি প্রতিবেদন তৈরি করা হয়। ১২ নভেম্বর পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম-পূর্ব) কার্যালয় থেকে রেলভবনে পাঠানো এক জরুরি বার্তা এবং রেল কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেব্‌ল কাটা, রিলে ও মোটর চুরি, ট্র্যাক শর্ট করা, হোসপাইপ কাটা এবং কেবিন ও কোচে অগ্নিসংযোগে কোনো হতাহত না হলেও এতে চার ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। জাম্পার কেব্‌ল, রেল বেজড কেব্‌ল, পয়েন্ট নেগেটিভ ইন্ডিকেশন কেব্‌ল ও রিলে কেটে নিলে ট্রেন লাইনচ্যুত হওয়া বা ভুল লাইনে ঢুকে মুখোমুখি সংঘর্ষের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়।

সিগন্যাল অচল হয়ে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। কোনো ট্রেনকে যাওয়ার সংকেত দেওয়ার পর ট্র্যাক শর্ট করলে সংকেতটি হঠাৎ লাল হয়ে যায়। এতে চলন্ত ট্রেনকে জরুরি ব্রেক কষতে হয় বা সিগন্যাল অতিক্রম করে যাওয়ার (এসপিএডি) ঝুঁকি দেখা দেয়। কোচের হোসপাইপ কেটে দিলে ব্রেকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্রেক অকেজো হওয়ার ঝুঁকি থাকে।

রেলওয়ের নথি বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন মাসে ঢাকা বিভাগে ৬০ ও চট্টগ্রাম বিভাগে ১৬টি সংকেত বিকলতার ঘটনা ঘটে। ঢাকা বিভাগে ১৮ এবং চট্টগ্রাম বিভাগে ৭টি ঘটনার জন্য দায়ী করা হয় ‘দুষ্কৃতকারীদের’। এ ছাড়া সেপ্টেম্বরে ঢাকা বিভাগের আড়িখোলা ও তেজগাঁও স্টেশনে পয়েন্ট জেবি ও ট্র্যাকের জাম্পার তার কাটা পাওয়ার দুটি ঘটনা ‘বিবিধ’ খাতে নথিভুক্ত হয়েছে। বাকি ঘটনাগুলো প্রকৌশলগত ত্রুটি, বিদ্যুৎ ও ইউপিএস সমস্যা, বৃষ্টিতে জলাবদ্ধতা, বজ্রপাত, লেভেল ক্রসিংয়ে যানবাহনের ধাক্কা ও প্রকল্প কাজের কারণে ঘটেছে।

গত ১২ নভেম্বর পাঠানো জরুরি বার্তায় ৯ নভেম্বর দুপুর ২টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আটটি নাশকতার বিবরণ দেওয়া হয়। সময় উল্লেখ থাকা সাতটি ঘটনার ছয়টিই ঘটেছে রাত ৯টা ২০ মিনিট থেকে সকাল ৬টা ৫ মিনিটের মধ্যে।

৯ নভেম্বর বিকাল ৩টার দিকে গেন্ডারিয়া স্টেশনের আন্ডারপাসিংয়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ১০ নভেম্বর রাত ১টা ৩৩ মিনিটে চট্টগ্রাম জংশন কেবিনের স্টেশন মাস্টারের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে দরজায় আগুন লেগে যায়।

এ ছাড়া ১০ নভেম্বর সকাল ৬টা ৫ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে ৭৭৮ নম্বর মোহনগঞ্জ এক্সপ্রেসের চারটি আসনে আগুন দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম স্টেশনে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের কয়েকটি কোচের হোসপাইপ কেটে দেওয়া হয়। ওইদিন রাত ৯টা ২০ মিনিটে জয়দেবপুর স্টেশনের ৪ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউটারের এস-১৮৭৪ নম্বর কোচে পেট্রল ঢালা হয়। যদিও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর মধ্যে জয়দেবপুরে রেলওয়ে পুলিশ (জিআরপি) দুজনকে এবং আখাউড়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে আখাউড়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেলওয়ের একজন পরিচ্ছন্নতাকর্মীও রয়েছেন।

এদিকে নাশকতা রোধে রেল কর্তৃপক্ষ ট্র্যাক, সেতু ও কালভার্ট এলাকায় পাহারা ও আলো বাড়ানো, গেটকিপারসহ কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা, লোকোশেড, ডিপো ও ওয়ার্কশপে পরিচয় যাচাই, জ্বালানি সংরক্ষণ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং রাতে ইয়ার্ডে অপ্রয়োজনীয় কর্মচারী ও লোকোমোটিভ-ক্যারেজে অবস্থান নিষিদ্ধ করেছে। পাশাপাশি সিগন্যাল ও কেবিন কক্ষে অচেনা ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ, প্রতিদিন তালা-যন্ত্রপাতি পরীক্ষা, সিসিটিভি ও পাহারা নিশ্চিত করা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং জিআরপি-আরএনবিকে যৌথ টহলের নির্দেশ দেওয়া হয়েছে।



চট্টগ্রামরেলওয়েট্রেনস্বরাষ্ট্র মন্ত্রণালয়নাশকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু