Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৫
শেয়ার করুন:
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচালিত উচ্ছেদ অভিযানে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ও বিকালে দুই দফায় এ অভিযান চালানো হয়।

আটক তিনজন হলেন—মো. রেজাউল করিম, মো. সিরাজ ও মো. আমির হোসেন সুমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সাদেক নামের এক ব্যক্তির কাছ থেকে তারা জায়গাটি ভাড়া নিয়ে দোকান বসিয়েছেন। তবে সাদেকের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে জিইসি মোড় এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ করা হয়।


আরও পড়ুন

‘মানবিক’ কারণে জামিন পেল সেই কিশোর

২৯ অক্টোবর ২০২৬

বিকালে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এসময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগে ওই তিনজনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেছেন, ‘আটক তিনজনকে থানায় আনা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে। মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

অভিযানের বিষয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেছেন, ‘সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে অবৈধভাবে দোকান বসানোর কারণে এই অভিযান চালানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হবে।’

চট্টগ্রামফ্লাইওভারঅবৈধ দোকান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন