Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সুইজারল্যান্ড থেকে গরু বিক্রি করতে আসেন তিনি...

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২৩:২৬
সুইজারল্যান্ড থেকে গরু বিক্রি করতে আসেন তিনি...

সংগৃহীত ছবি

একসময় চট্টগ্রাম শহরে ছাত্ররাজনীতি করতেন। যোগাযোগ ছিল অপরাধজগতের কারও কারও সঙ্গে। কিছুটা জড়িয়েও পড়েছিলেন নিজেও। ভুল উপলব্ধি করতে পেরে দ্রুত ফেরেন এ জগৎ থেকে। পাড়ি জমান কাতারে। সেখানে বাবার সঙ্গে থাকতেন। ছেলে কাজ করতেন কাতার আর্মিতে। সুদর্শন ও সুঠামদেহী এই যুবক হঠাৎ প্রেমে জড়ান কাতারের শেখ পরিবারের সুন্দরী মেয়ের সঙ্গে। বাবা জানেন কাতারের আইন খুব কড়া। বেঁচে থাকাই কঠিন হবে বাপ-ছেলের। তাই ছেলেকে জোর করে পাঠিয়ে দেন ইউরোপে।

চট্টগ্রামের বহদ্দারহাটের মহসিনের নিয়মিত বসবাস এখন পৃথিবীর অন্যতম সুন্দর শহর সুইজারল্যান্ডের জেনেভায়। তিন মেয়ে, এক ছেলে ও ফরাসি মুসলিম স্ত্রী নিয়ে তাদের সুখের সংসার। বড় মেয়ে ডাক্তার, মেজো মেয়ে ব্যারিস্টারি পড়ছেন, ছেলে ইউনিভার্সিটিতে ও ছোট মেয়ে কলেজে। জেনেভার রেলস্টেশনের পাশে খাবার, গ্রোসারি, সুপারস্টোরসহ পাঁচ ধরনের ব্যবসা রয়েছে তার।

সুইজারল্যান্ডের নাগরিক এখন। ফ্রেঞ্চ, ইংলিশ, ফারসি, হিন্দি ও উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি।

কোরবানির ঈদ এলেই মহসিন চলে আসেন জন্মশহর চট্টগ্রামে। থাকেন ১৫ দিন। কোরবানি করার জন্য আসেন না তিনি। আসেন কোরবানির পশু বিক্রির জন্য। এটি তার বাংলাদেশের ব্যবসা। যেনতেন গরু নয়। বিশাল সাইজের আমেরিকার ক্রস ব্রাহামা প্রজাতির, পাকিস্তানের পাঞ্জাবের শাহিওয়াল, পাকিস্তানি প্রজাতির বিশাল আকৃতির মহিষ। একেকটি গরুর দাম ৩ থেকে ১১ লাখ টাকা। ৩০০ থেকে ৯০০ কেজি পর্যন্ত ওজন।

শখের বশেই মোহাম্মদ মহসিনের এ উদ্যোগ। বাড়ির পাশে জায়গা কিনে গড়ে তুলেছেন শেড। পরিপাটি সেই শেডে গরু রাখা হয়। খাবার দেওয়া হয় অর্গানিক। ওজন বাড়ানোর জন্য কোনো ওষুধ খাওয়ানো হয় না। সৎভাবে আয় করার লক্ষ্য নিয়েই তার এ ব্যবসা। নাম রেখেছেন মায়ের নামে। ‘আছিয়া অ্যাগ্রো ফার্ম’। মায়ের বয়স ৯৫। এখনো চলতে-ফিরতে পারেন। বাংলাদেশে এলে নিজে রান্না করে খাওয়ান ছেলেকে।

চট্টগ্রামে এসেই ৮ লাখ টাকায় তিনটি গরু বিক্রি করেছেন এক দিনে। মহসিন বললেন, ‘৫৫টি তরতাজা বিশাল সাইজের গরু রয়েছে খামারে। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সব বিক্রি করব না। কিছু রেখে দেব আগামী বছরের জন্য। বড় হবে, দামও পাব।’

গরু বিক্রির লাভের টাকা সুইজারল্যান্ডে নিয়ে যান না। দেশেই বিনিয়োগ করেন। ১০ বছর আগে খামার ব্যবসা শুরু করার সময় সুইজারল্যান্ড থেকে টাকা নিয়ে এসেছিলেন। প্রাথমিক বিনিয়োগ ছিল কোটি টাকা। এখন খামারের জায়গা, শেড নির্মাণ, গরু কেনা বাবদ মোট বিনিয়োগ ২০ কোটি টাকার ওপর। সুইজারল্যান্ডের মতো উচ্চ আয়ের ও ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থেকে কেন চট্টগ্রামে এসে এই ব্যবসা? জবাব দিলেন সাবলীলভাবে, ‘জীবনে অনেক কষ্ট করে প্রতিষ্ঠা পেয়েছি। প্রথম ১০ বছর চাকরি করতে হয়েছে সুইজারল্যান্ডে। এখন নিজের প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের স্টাফ আছে ৩৫ জন। ব্যবসা মানে ব্যবসা। দেশ-বিদেশ বলে কোনো কথা নেই। দেশে কম সময়ে লাভজনক ব্যবসা করা যায় বলেই প্রতি বছর চলে আসি। ভাবতে ভালো লাগে— একসময়ের বেকার মহসিনের দেশেও চলছে ব্যবসা আবার বিদেশেও। দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চাই বেকারদের জন্য।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন