Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মা-মেয়ে ডেঙ্গু আক্রান্ত, চলে গেলেন মেয়ে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭
শেয়ার করুন:
মা-মেয়ে ডেঙ্গু আক্রান্ত, চলে গেলেন মেয়ে

গ্রাফিকস: আগামীর সময়

পড়ালেখা শেষ করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন মেধাবী ফাতেমা তুজ জোহরা চৌধুরী তারিন (২৬)। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। শেষ করেছিলেন স্নাতকোত্তর। ইচ্ছে ছিল সরকারি কর্মকর্তা হওয়ার। সে ইচ্ছা মিলিয়ে গেল ডেঙ্গুজ্বরের থাবায়।

গতকাল বুধবার ভোরে নগরের ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার। তাদের বাড়ি সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। চার ভাই এক বোনের মধ্যে সবার বড় তারিন। পরিবারের সাথে থাকতেন সাতকানিয়ার কেরানিহাটে। বাবা আজম খান চৌধুরী বান্দরবান সরকারি স্কুলের শিক্ষক। মা উন্মে কুলসুমও ডেঙ্গু আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। কিন্তু মেয়েকে বাঁচানো গেল না।

তারিনের ছোট ভাই মো. মইনুদ্দিন হাসান জানান, মামার বাড়ি বাজালিয়ায় গিয়েছিলেন তারিন। সেখান ১২ নভেম্বর তার জ্বর আসে। পরদিন শুক্রবার কেরানিহাটের বাসায় চলে আসে। এর পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে তার। মঙ্গলবার তার অবস্থা খারাপ হয়। তখন সাতকানিয়ার আশশেফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর এলাইট হাসপাতালে নেওয়া হয়।

তারিনের বার বার খিঁচুনি হচ্ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শে তারিনকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে মারা যায়। বুধবার সাতকানিয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তারিনের চাচা ইব্রাহিম চৌধুরী সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি জানান, তারিনের এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার কিডনি, ফুসফুল, লিভারসহ সবকিছু আক্রান্ত হয়। যার কারণে বাঁচানো যায়নি। সে খুব মেধাবী ছাত্রী ছিল।

একমাত্র মেয়েকে হারিয়ে বাবা আজম খান ও মা উম্মে কুলসুম ইয়াসমিন কেঁদে বুক ভাসাচ্ছেন। তাদের এত বড় মেয়ে এভাবে জ্বরে চলে যাবে ভাবতেই পারছেন না। মা ইয়াসমিন শুধু কান্না করে চলেছেন। তিনিও ডেঙ্গুতে আক্রান্ত।

মইনুদ্দিন হাসান বললেন, ‘আমার বোনের পর মায়েরও জ্বর আসে। মঙ্গলবার পরীক্ষা করিয়েছি। ডেঙ্গু পজিটিভ আসে। মা বাসায় চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে বোন মারা গেল। প্রথমে ভেবেছিলাম মাকে জানাব না। পড়ে জানিয়েছি। তিনি কান্নায় ভেঙে পড়েন। একমাত্র মেয়ে হওয়ায় সবার খুব আদরের ছিল। আমাদের একমাত্র বোন চলে গেল।’

চট্টগ্রামে সরকারিভাবে এখন পর্যন্ত ৮ হাজার ৩৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪৫ জন মারা গেছেন। এর বাইরেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিয়েছেন। তার হিসাব এখানে নেই। এ ছাড়া অনেক মৃত্যুও নথিভুক্ত হয়নি।

ডেঙ্গুমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’