Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

যে বারান্দায় প্রতিদিন ডানা মেলে মানবিকতার গল্প

মিয়া ইমন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩২
শেয়ার করুন:
যে বারান্দায় প্রতিদিন ডানা মেলে মানবিকতার গল্প

ছবি, রনি দে

মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কিংবা প্রাণীর প্রতি মানুষের মমতা—দুটিই মানবিকতার অনন্য প্রকাশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ‘অতিথির স্মৃতি’ গল্পে একটি কুকুরের প্রতি লেখকের মায়া, দায়িত্ববোধ ও যত্নশীল আচরণের মধ্য দিয়ে প্রাণের প্রতি ভালোবাসার যে সুন্দর দৃষ্টান্ত ফুটে উঠেছে, বাস্তবেও তেমনই এক মানবিকতার গল্প লিখে চলেছেন চট্টগ্রামের একরামুল হাসান। তবে তার ভালোবাসার পরিধিতে কোনো একটি প্রাণী নয়, রয়েছে হাজারো কবুতর।

কোনো ডাক নেই, নেই কোনো দাওয়াত কিংবা প্রতিদানের প্রত্যাশা। অথচ প্রতিদিন ঠিক মধ্য দুপুর হলেই হাজারো কবুতর উড়ে আসে তার বারান্দায়। যেন তারা জানে, এই মানুষটির কাছে এলে মিলবে একমুঠো খাবার আর নিঃস্বার্থ মমতা।

‘আমার ভালো লাগে কবুতরদের খাওয়াতে। কত মানুষের কত রকম শখ থাকে, আর আমার শখ হলো কবুতরদের খাওয়ানো।’

নিজের ভালো লাগার কথা এভাবেই জানালেন একরামুল। তার কাছে কবুতরগুলো কেবল কিছু পাখি নয়, বরং প্রতিদিনের অপেক্ষার সঙ্গী।

এই ভালোবাসার শুরু ২০১৭ সালে। শখের বশে রান্নাঘরের বারান্দায় অল্প কিছু কবুতরকে গম খেতে দিতেন তিনি। ছোট্ট সেই আয়োজন যে একসময় হাজারো কবুতরের প্রতিদিনের মিলনমেলায় পরিণত হবে, তা হয়তো তখন ভাবেননি। দেখতে দেখতে পেরিয়ে গেছে নয়টি বছর। সময়ের সঙ্গে কবুতরের সংখ্যা বেড়েছে, বেড়েছে খাবারের আয়োজনও। তবে একটুও কমেনি তার আগ্রহ কিংবা মমতা।

প্রতিদিন দুপুর ১২টা বাজতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসতে শুরু করে কবুতরের ঝাঁক। আশপাশের ছাদ, গাছের ডাল ও বিদ্যুতের তারে বসে অপেক্ষা করতে থাকে তারা। ধীরে ধীরে বাড়তে থাকে পাখির সংখ্যা। একসময় চারপাশ মুখর হয়ে ওঠে ডানার শব্দে। একরামুল বারান্দায় এলেই যেন অপেক্ষার অবসান ঘটে। ঝাঁকে ঝাঁকে নেমে আসে কবুতরগুলো। শুরু হয় খাবার খাওয়ার ব্যস্ততা। মানুষের সঙ্গে পাখির এমন নিবিড় সখ্যের দৃশ্য সহজেই মুগ্ধ করে যে কাউকে।

পেশায় তিনি একজন ব্যবসায়ী। থাকেন লাভলেইনের নিজেস্ব ফ্লাটে। বাসার রান্না ঘরের বেলকনির পাশে গ্রিলের বাহিরে রয়েছে ছাদের কয়েক হাত পরিমাণ অতিরিক্ত জায়গা। সেখানে বসেই দুপুরের খাবার খেতে কবুতরগুলো অপেক্ষা করে। এতগুলো অতিথির খাবারের আয়োজনের পেছনে রয়েছে একরামুলের দীর্ঘদিনের শ্রম, নিয়মিত যত্ন এবং উল্লেখযোগ্য আর্থিক ব্যয়। প্রতিদিন হাজারো কবুতরের খাবারের জোগান দিতে মাসে লাগে ৬০০ কেজি গম। এতে খরচ প্রায় ২৫ হাজার টাকা। দীর্ঘ নয় বছর ধরে নিজের সামর্থ্য অনুযায়ী এই ব্যয় বহন করে আসছেন তিনি। তার কাছে এটি কোনো বোঝা নয়, বরং প্রতিদিনের আনন্দের অংশ।

‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক একটি কুকুরের প্রতি মমতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে বুঝিয়েছেন, প্রাণীরাও ভালোবাসা ও যত্নের অধিকারী। একরামুলের জীবনেও যেন সেই মানবিক শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটেছে। প্রাণীরা মানুষের ভাষায় নিজেদের চাহিদা প্রকাশ করতে পারে না। কিন্তু তাদের ক্ষুধা অনুভব করার জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না। প্রয়োজন একটি সংবেদনশীল হৃদয়ের। একরামুলের প্রতিদিনের এই আয়োজন যেন মনে করিয়ে দেয়, মানবিকতা শুধু মানুষের প্রতি দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয় অন্য প্রাণের প্রতিও মমতা দেখানো তার গুরুত্বপূর্ণ অংশ।

একরামুলের এই ভালোবাসা এখন আর শুধু তার একার মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে পুরো পরিবারে। কোনো দিন তিনি বাসায় না থাকলে কিংবা কাজের ব্যস্ততায় কবুতরগুলোকে খাবার দিতে না পারলে দায়িত্ব পালন করেন তার সহধর্মিণী ও বড় সন্তান। পরিবারের সদস্যরাও বুঝে গেছেন, প্রতিদিন দুপুরে তাদের বারান্দায় একদল অতিথি আসে। তাদের অভুক্ত রাখার সুযোগ নেই।

প্রতিদিন দুপুরের এই আয়োজন চলে প্রায় তিনটা পর্যন্ত। পেট ভরে খাবার খেয়ে কবুতরগুলো আবারও ডানা মেলে উড়ে যায় নিজ নিজ গন্তব্যে। কিছুক্ষণ আগেও যে বারান্দা, ছাদ আর আশপাশের গাছপালা হাজারো পাখির কলকাকলিতে মুখর ছিল, মুহূর্তেই সেখানে নেমে আসে নীরবতা। কোথায় যায় তারা, কোথায় কাটে তাদের বাকি সময়—তা হয়তো একরামুলেরও জানা নেই। তবে একটি বিষয় তিনি জানেন, পরদিন দুপুর ১২টায় আবারও ফিরে আসবে তার এই অতিথিরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ