Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দুই বছর পর চট্টগ্রামে বাণিজ্যমেলা, শুরু শুক্রবার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২০:১৭
শেয়ার করুন:
দুই বছর পর চট্টগ্রামে বাণিজ্যমেলা, শুরু শুক্রবার

ছবি: আগামীর সময়

বেসরকারি উদ্যোগে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার। নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলা চলবে। চট্টগ্রাম চেম্বার প্রশাসক দিয়ে চলার কারণে গত দুই বছর এই মেলা আয়োজন হয়নি। এবার বেশ জমজমাট আয়োজন হবে বলে আশা আয়োজক চট্টগ্রাম চেম্বারের।

আজ বুধবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি, গেস্ট অব অনার চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন।

বাণিজ্যমেলায় ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।

১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম চেম্বার এই বাণিজ্যমেলা আয়োজন করছে। লাখো মানুষ এ মেলা পরিদর্শন করে কেনাকাটা করবেন বলে আশা আয়োজকদের। এবার প্রবেশ টিকিট জনপ্রতি ৩০ টাকা।

সিআইটিএফ উপদেষ্টা ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে মেলা পরিদর্শনে আমন্ত্রণ জানানো হচ্ছে। যাতে সেসব দেশে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়।

চেম্বারের সরাসরি তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন প্রবেশ গেট, ফুডজোন এবং মসজিদ তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য ২টি স্পটে প্লে-জোন স্থাপন করা হচ্ছে। মেলায় ২০টি প্যাভিলিয়ন, ১টি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে কয়েকটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী ও আগত দর্শনার্থীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেলা প্রাঙ্গণে পুলিশ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিশেষভাবে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া মেলা প্রাঙ্গণে সুদক্ষ প্রাইভেট সিকিউরিটির সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে গাড়িসহ ফায়ার সার্ভিসের একটি টিম মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণে অবস্থান করবে।

সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলমসহ চেম্বারের জ্যেষ্ঠ পরিচালকরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামবাণিজ্যমেলাচট্টগ্রাম চেম্বার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’