Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ঝটিকা মিছিল ও সভা

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৯:১৫
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ঝটিকা মিছিল ও সভা

গ্রাফিকস: আগামীর সময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করেছেন। এসব কর্মসূচির বক্তব্য ও স্লোগানের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফটিকছড়িতে তিনজন, হাটহাজারীতে দুইজন ও সন্দ্বীপে একজনকে আটক করেছে। ফটিকছড়িতে গ্রেপ্তার হওয়া তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তারা ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস উল্লেখ করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে একটি মিছিল বের করেছিলেন। শুক্রবার রাতের এই মিছিলে বেশকিছু যুবক অংশ নেন। পরে তিন যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, মিছিল থেকে তিনজনকে স্থানীয়দের সহয়াতায় আটক করা হয়। একজনকে পূর্বের একটি মামলায় ও অপর দুইজনকে মিছিলের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে একটি বদ্ধ ঘরে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি পালন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামি উদ দৌলা সীমান্তকে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন

শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু, একজন হাসপাতালে

১৫ আগস্ট ২০২৬

একই উপজেলায় শুক্রবার দিবাগত রাতে কয়েকজন স্কুলপড়ুয়া কিশোর একত্র হয়ে স্লোগান দেয়। পরে পুলিশ এক কিশোরকে আটক করে।


অন্যদিকে, সীতাকুণ্ডের সুপ্তধারা ঝরনা এলাকা থেকেও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একদল যুবককে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ১৫ আগস্টের বলে দাবি করা হলেও এর স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি তালুকদার পারভেজ আনসারীকে ১৫ আগস্ট শোকদিবস উপলক্ষে একটি সভায় বক্তব্য দিতে দেখা গেছে। হাটহাজারীতে এই সভা হয় বলে ধারণা করা হচ্ছে।

একই উপজেলার এগারো মাইল এলাকায় শুক্রবার সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ ঘটনায় দুইজনকে আটকের কথা বলা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম জানায়নি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল।

বঙ্গবন্ধুঝটিকা মিছিলচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!