এই দিনে
প্রথম ট্রান্সআটলান্টিক টেলিগ্রাফ বার্তা

ঠিক এই দিনেই (১৮৫৮ সাল) পাঠানো হয় বিশ্বের প্রথম ট্রান্সআটলান্টিক টেলিগ্রাফ বার্তা। ব্রিটেনের রানী ভিক্টোরিয়া টেলিগ্রাফ পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস বুকানানের কাছে। মাত্র ৯৮ শব্দের বার্তাটি পৌঁছাতে সময় লাগে ১৬ ঘণ্টার বেশি। সফলভাবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খবর পৌঁছানো ছিল এক যুগান্তকারী ঘটনা।






