Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

দ্য ক্রাইং বয়

আগুনেও অক্ষত থাকে যে ছবি!

এহতেশাম শোভন
এহতেশাম শোভন
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৯
শেয়ার করুন:
আগুনেও অক্ষত থাকে যে ছবি!

চার-পাঁচ বছরের এক ছোট্ট শিশু। বিষণ্ণ মুখ, দুঃখভারাক্রান্ত চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর অশ্রু। ছবিটির দিকে তাকালে মনের মধ্যে একধরনের বিষণ্ণতা তৈরি হয়। জনপ্রিয় এই শিল্পকর্মটির নাম ‘দ্য ক্রাইং বয়’। একসময় ছবিটিকে ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা রহস্যময় গল্প। শিল্পকলায় এটি বেশ সমাদৃত হলেও, আশির দশকে এই ছবিটি ঘিরে দানা বেঁধেছিল এক ভয়াবহ অভিশাপের গুঞ্জন। ছবিটি কি সত্যিই অভিশপ্ত ছিল, নাকি পুরোটাই ছিল নিছক কাকতালীয়?

উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইতালীয় শিল্পী জিওভানি ব্রাগোলিনের আঁকা ‘দ্য ক্রাইং বয়’ ছবিটি বাজারে ছড়িয়ে পড়ে। একটি সিরিজের অন্তর্ভুক্ত ছবিগুলোর মধ্যে আলাদাভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই শিশুর প্রতিকৃতিটি। পরবর্তী তিন দশকে অভিশপ্ত বালকের এই ছবির প্রায় ৫০ হাজারের বেশি কপি বিক্রি হয়। বিশেষ করে ইংল্যান্ডে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তবে আশির দশকে এসে ছবিটি ঘিরে শুরু হয় নানা গুঞ্জন। ওই সময় ইউরোপের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয়, আগুনে বাড়ির প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও দেয়ালে টাঙানো ‘দ্য ক্রাইং বয়’-এর ছবিগুলো অক্ষত ছিল। প্রায় ১৬টি অগ্নিকাণ্ডে একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। এরপর থেকেই মানুষের মধ্যে এই বিশ্বাস জন্মে যে, এই চিত্রকর্মটি অভিশপ্ত।

১৯৮৫ সালের ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য সান’-এ ‘ব্লেজিং কার্স অফ দ্য ক্রাইং বয় পিকচার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এতে এক দম্পতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছিল। আগুনে বাড়ির প্রায় সবকিছু পুড়ে গেলেও কোনো ক্ষতি হয়নি দেয়ালে টাঙানো শিশুটির ছবিটির। তখনই অভিযোগ ওঠে ছবিটির উপর।

প্রতিবেদনে দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, ১৫টিরও বেশি বাড়িতে তিনি একই ধরনের অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতিটি বাড়িতেই ছিল কাঁদতে থাকা শিশুর একই ধরনের ছবি। বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেলেও ছবিগুলো প্রায় অক্ষত থেকে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এ ধরনের ঘটনার সত্যতাও পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এভাবেই ছবিটিকে ঘিরে ভূতুড়ে গল্প ছড়িয়ে পড়ে। একই বছরের নভেম্বরে ইউরোপের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে ‘দ্য ক্রাইং বয়’ নামের ছবিটি পোড়ানো শুরু হয় যা বন ফায়ার নামে পরিচিত।

ছবিটি সত্য়িই কি অভিশপ্ত? এ বিষয়ে পরবর্তী সময়ে নানা ব্যাখ্যা সামনে আসে। এ নিয়ে বিবিসি রেডিওতে আলোচনা করেন ব্রিটিশ লেখক ও কৌতুকশিল্পী স্টিভ পান্ট। তিনি ‘দ্য ক্রাইং বয়’ ঘিরে প্রচলিত মিথ নিয়ে আলোচনা করতে গিয়ে একটি যুক্তি তুলে ধরেন।

তার মতে, ছবিগুলোতে অগ্নিনির্বাপক পদার্থযুক্ত ভার্নিশ ব্যবহার করা হয়েছিল। এ কারণে আগুনে ছবিগুলোর তেমন ক্ষতি হতো না। তিনি আরও বলেন, ছবিগুলো দেয়ালে ঝোলানোর জন্য যে স্ট্রিং ব্যবহার করা হতো, সম্ভবত সেটিই আগুনে পুড়ে যেত। ফলে ছবিটি দেয়াল থেকে খুলে উল্টো হয়ে মেঝেতে পড়ে থাকত। এ কারণে আগুনের সরাসরি সংস্পর্শ থেকে ছবিটি রক্ষা পেত।

কিন্তু কে ছিল ছবির এই বালক? ১৯৬৯ সালের ঘটনা। ইতালির ভেনিসের রাস্তায় ঘুরছিল একটি শিশু। মলিন মুখ আর মায়াময় চাহনির শিশুটির মধ্যে পাদ্রিরা কেন জানি অশুভ আত্মার খোঁজ পান। তারা বাচ্চাটিকে পিশাচ বলে ডাকতে থাকেন। কারও বাসায় বাচ্চাটিকে আশ্রয় পর্যন্ত দিতে নিষেধ করে দেন। তবে গুঞ্জন ছিল, ওই ছেলেটি ছিল স্পেনীয় জিপসি পরিবারের সন্তান। কারও মতে তার নাম ছিল ডন বনিলো, কেউ বলে ডায়াব্লো। আগুনে পুড়ে মারা গিয়েছিলো তার বাবা-মা। এরপর যারাই ছোট্ট ছেলেটিকে আশ্রয় দিয়েছেন আগুনে পুড়ে গিয়েছে তাদের ঘরবাড়িও! এমনকি, ছেলেটির ছবি আঁকা হয়েছিল যে স্টুডিওতে, সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে যায়! এমনও শোনা যায়, ছোট্ট ছেলেটি নিজেও মারা গিয়েছিল আগুনে পুড়ে।দ্য সান পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, ‘দ্য ক্রাইং বয়’ সিরিজের বিভিন্ন ছবিতে ‘গিয়াভোনি ব্রাগলিন’ নামে স্বাক্ষর রয়েছে। কিন্তু এই শিল্পী সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। অনেকের ধারণা, বিভিন্ন ছদ্মনামে ছবি আঁকার কারণে প্রকৃত শিল্পীর পরিচয় আড়ালেই থেকে গেছে।তবে ২০০০ সালে প্রকাশিত অমীমাংসিত রহস্যের গল্পসংকলন ‘হন্টেড লিভারপুল’-এ ছবিটির শিল্পী সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। বইটিতে বলা হয়, জর্জ মেলোরি নামে একজন স্কুলশিক্ষক এই ছবির শিল্পীকে খুঁজে বের করতে সক্ষম হয়েছিলেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শিল্পীর প্রকৃত নাম ছিল ফ্রেঞ্চট সেভিল। পরবর্তী সময়ে মেলোরি এবং দ্য সান পত্রিকার বিভিন্ন সূত্র ধরে জানা যায়, ডন বনিলো নামের এক দরিদ্র শিশুকেই ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন ওই শিল্পী।ছবিটিকে ঘিরে আরও একটি গল্প প্রচলিত রয়েছে। জানা যায়, ১৯৭৬ সালের দিকে স্পেনের বার্সেলোনায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়ির চালকসহ পুরো গাড়িটি অল্প সময়ের মধ্যেই আগুনে পুড়ে যায়। পরে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা ড্রাইভিং লাইসেন্সের কিছুটা অক্ষত অংশ থেকে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল ১৯ বছর বয়সী ডন বনিলো নামের এক কিশোর। তবে এই ছেলেটির খোঁজ নিতে কখনো কেউ আসেনি।অভিশপ্ত ছবিটি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এই ঘটনাটি নতুন করে রহস্যের জন্ম দেয়। গাড়িতে পুড়ে মারা যাওয়া কিশোরের সঙ্গে ছবির শিশুটির মিল খুঁজে বের করার চেষ্টা করেন অনেকে। তাঁদের ধারণা, সেই শিশুর অভিশপ্ত আত্মা এখনো ছবিগুলোর মধ্যে বন্দী হয়ে রয়েছে!ইউরোপ থেকে ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন মহাদেশে। ‘দ্য ক্রাইং বয়’কে ঘিরে জন্ম নেয় একের পর এক অদ্ভুত ও রহস্যময় গল্প। আগুনের মধ্যে অক্ষত থাকা একটি ছবি, আর সেখান থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর মুখ। সেই দৃষ্টি ঘিরেই শিউরে উঠেছে পৃথিবীর অসংখ্য মানুষ। ছবিটি কি নিছকই একটি শিল্পকর্ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? উত্তর আজও রহস্যের আড়ালে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’