Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রাজিলের আমাজনে বন উজাড় কমেছে রেকর্ড পরিমাণে, লাভ হবে লুলার?

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬
ব্রাজিলের আমাজনে বন উজাড় কমেছে রেকর্ড পরিমাণে, লাভ হবে লুলার?

ছবি: রয়টার্স

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বন উজাড়ের পরিমাণ ১৯৮৮ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের কয়েক দিন আগে এ সাফল্য প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে।

শুক্রবার ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে, জুলাই পর্যন্ত ১২ মাসে ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার (১ হাজার ২৮৮ বর্গমাইল) বনভূমি উজাড় হয়েছে। আগের বছরের তুলনায় এ হার প্রায় ৪২ শতাংশ কম।

ইনপের স্যাটেলাইট কর্মসূচি প্রোদেসের তথ্য অনুযায়ী, এর আগে বন উজাড়ের সর্বনিম্ন রেকর্ড ছিল ২০১১-১২ সালে। ওই সময়ে উজাড় হয়েছিল ৪ হাজার ৫৭১ বর্গকিলোমিটার (১ হাজার ৭৬৫ বর্গমাইল) বনভূমি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বার্ষিক বনভূমি হারানোর পরিমাণ প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটারে (প্রায় ১১ হাজার ৬০০ বর্গমাইল) পৌঁছেছিল। ১৯৮৮ সালে আমাজনের বন উজাড়ের রেকর্ড রাখা শুরু হয়।

এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো বলেছেন, এটি অবিশ্বাস্য রকমের পতন। এটা স্বপ্নের মতো।

জলবায়ুবিষয়ক সংগঠন অবজারভাতোরিও দো ক্লিমার মার্সিও আস্ত্রিনি এই পরিসংখ্যানকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। তার ভাষ্য, ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে বন উজাড় ও গ্রিনহাউজ গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করা সম্ভব।’

প্রেসিডেন্ট লুলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় শূন্যে নামিয়ে আনা আমাদের লক্ষ্য।’

২০২৩ সালে ক্ষমতা গ্রহণের সময় ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধ করার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট লুলা। তার আগে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর শাসনামলে বন উজাড় গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বলসোনারোর চার বছরের শাসনামলে আমাজনে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৬০০ বর্গকিলোমিটার (প্রায় ৪ হাজার ৪৮০ বর্গমাইল) বনভূমি হারিয়ে যায়। আগের চার বছরের তুলনায় এ পরিমাণ প্রায় ৬০ শতাংশ বেশি।

২০২২ সালের পর থেকে প্রতিবছরই বন উজাড় কমেছে। চার বছরে এ হার কমেছে ৭১ দশমিক ২ শতাংশ। বার্তা সংস্থা এএফপি এই হ্রাসের পেছনে নজরদারি বাড়ানো এবং অবৈধভাবে গাছ কাটার জন্য কঠোর শাস্তির বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

২৫ অক্টোবরের নির্বাচনের দ্বিতীয় দফায় লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। জনমত জরিপে দুই প্রার্থীকে প্রায় সমান অবস্থানে দেখা যাচ্ছে।

আমাজনের দক্ষিণে অবস্থিত সেরাদো তৃণভূমি অঞ্চলেও বন উজাড় প্রায় ২৪ শতাংশ কমে ৫ হাজার ৫১৭ বর্গকিলোমিটারে (২ হাজার ১৩০ বর্গমাইল) নেমেছে। ২০০১ সালে রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বনিম্ন পর্যায়।

ব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ