Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

লেবাননে আরও ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক’ হামলার আহ্বান ট্রাম্পের

এএফপি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২২:৫২
লেবাননে আরও ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক’ হামলার আহ্বান ট্রাম্পের

ছবি: রয়টার্স

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক’ হামলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তিতে লেবানন সংঘাত অন্তর্ভুক্ত করার দাবি তিনি করছেন না। রবিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

শুক্রবার ধারণ করা এবং এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সম্প্রচারিত সাক্ষাৎকারের প্রতিলিপি অনুযায়ী ট্রাম্প বলেছেন, ‘আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা দেখতে চাই। আমার মনে হয় হামলাগুলো আরও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত।’

তিনি আরও বললেন, ‘আমি চাই লেবাননের মানুষের জীবন আরও ভালো হোক।’

রবিবার ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালায়। ইরানপন্থি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় হামলার বিষয়ে ইসরায়েল দাবি করে, তাদের ভূখণ্ডে চালানো হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও সহিংসতার ধারাবাহিকতা থামেনি।

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি ইরান চুক্তির অংশ হিসেবে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত করার দাবি করছেন কি না। জবাবে তিনি বলেছেন, ‘না, না। একেবারেই না। আমি কোনো দাবি করছি না। আমার মনে হয় তারা এটা দেখতে চাইতে পারে, কিন্তু আমি এমন কোনো দাবি করছি না।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি লেবানন ইস্যুকে ইরানের সঙ্গে আলোচনার বিষয় থেকে ‘আলাদা’ রাখতে চান। তবে দুই সংঘাতকে একসঙ্গে যুক্ত করতে চায় তেহরান।

গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, লেবাননে ইসরায়েলি অভিযান নিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সেখানে ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে তিরস্কারও করেছিলেন তিনি।

সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে আবার সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় লেবাননে বহু ভবন ধ্বংস হয়েছে এবং ৩ হাজার ৫৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে ২৯ জন সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অভিযানের প্রথম ধাপে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করলে লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বন্ধে ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি কখনোই পুরোপুরি মানা হয়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, সাবেক জিহাদি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা লেবানন সংঘাত নিয়ে একটি সমঝোতা গড়ে তুলতে ‘সহায়তা করতে আগ্রহী’।

তিনি বলেছেন, ‘আমরা সিরিয়াকে সুপারিশ করতে পারি। সিরিয়া নিজেদের পরিস্থিতি ঠিক করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। তাদের একজন খুব ভালো নেতা রয়েছে। এবং তিনি সহায়তা করতে আগ্রহী হবেন।’

লেবাননহামলাট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise