Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

দেশের পথে লিমনের মরদেহ

agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৫:৪৫
দেশের পথে লিমনের মরদেহ

জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত

সব আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি ছাত্র জামিল আহমেদ লিমনের মরদেহ। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে মরদেহ বহনকারী ফ্লাইটটি।

সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে লিমনের মরদেহ বহনকারী বিমান। আজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

পোস্টে তিনি লিখেছেন, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলী সাবরিন বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন।

এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রেস মিনিস্টার জানিয়েছেন।

আগামী বুধবার দুপুর ২টায় টাম্পা এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি (দুজনের বয়স ২৭ বছর) গত ১৬ এপ্রিল নিখোঁজ হন।


আরও পড়ুন

সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর

২৩ এপ্রিল ২০২৬

লিমনকে সর্বশেষ দেখা গিয়েছিল ক্যাম্পাসের বাইরের সেই অ্যাপার্টমেন্টে, যেখানে তিনি হত্যায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়েহ এবং আরেক রুমমেটের সঙ্গে থাকতেন।



গোয়েন্দারা সেলফোন লোকেশন এবং লাইসেন্স প্লেট রিডার ডেটা ব্যবহার করে আবুগারবিয়েহর গাড়ি এবং লিমনের ফোন ট্র্যাক করে একটি সেতুর সন্ধান পান, যেখানে ২৪ এপ্রিল লিমনের মরদেহ পাওয়া গিয়েছিল।



প্রসিকিউটরদের দাখিল করা রিপোর্ট অনুযায়ী, লিমনের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বলে মনে হয়েছে।



কর্তৃপক্ষ পরে ২৬ এপ্রিল কাছের একটি জায়গা আরেকটি মরদেহ উদ্ধার করে, যা পরে বৃষ্টির মরদেহ বলে নিশ্চিত করা হয়।



ঘটনার কয়েকদিন পর সোয়াত টিম সন্দেহভাজন ব্যক্তিকে তার বাবা-মায়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।



জামিল আহমেদ লিমননাহিদা বৃষ্টিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে