Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পেহেলগাম হামলার এক বছর

ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা নাটক’ সাজানোর অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা নাটক’ সাজানোর অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি: সংগৃহীত

পেহেলগাম হামলার এক বছর আজ বুধবার। দিনটি স্মরণ করে ভারতের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ দিতে ব্যর্থ নয়াদিল্লি— এমনটাই দাবি ইসলামাবাদের।

বিশেষ টেলিভিশন বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা সাজানো ঘটনার বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান এড়িয়ে গেছে ভারত।

বিবৃতিতে তারার দাবি করেন, পেহেলগাম ঘটনাটি ভারতের ‘অযৌক্তিক চিন্তা, মিথ্যা অহংকার এবং লোভী’ মানসিকতার প্রতিফলন। এক বছর পার হলেও ভারত এ বিষয়ে ওঠা প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ভারত ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধগুলো অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিতে চায়। সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা হলেও তারা একে বাইরে বাস্তবায়ন করে। জম্মু-কাশ্মীর একটি আন্তর্জাতিক বিরোধ হওয়া সত্ত্বেও ভারত একে অভ্যন্তরীণ বলে দাবি করে।

‘পেহেলগাম নিয়ে ভারতের অবস্থান এখন স্পষ্ট। তাদের এই আচরণ অতীতের সাজানো নাটকের মতোই। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিলেন, ভারত তখন তা এড়িয়ে গেছে, সাড়া দেয়নি। পাকিস্তানের অবস্থান ছিল স্পষ্ট। কিন্তু ভারতের তদন্তে অনীহা সাজানো নাটকের সন্দেহ আরও বাড়িয়েছে’, যোগ করেন তারার।

গত বছরের মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে এই দুই প্রতিবেশী। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা করে দিল্লি। বিনা উসকানিতে আক্রমণের জেরে এ যুদ্ধের সূত্রপাত।

পেহেলগামে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও কোনো প্রমাণ দিতে পারেনি দিল্লি। আর এই হামলার অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে দেশটি।

তবে ভারতের হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন বেসামরিক ও নিরাপত্তাকর্মী নিহত হন। বিপরীতের ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান। এর মধ্যে তিনটি রাফাল ছিল। এ ছাড়া কয়েক ডজন ড্রোন এবং একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিও করে তারা। গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ যুদ্ধবিরতিতে যায়।

যুদ্ধের পরিবেশ ও মনগড়া খবর প্রচারের জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। এ ছাড়া হিন্দুত্ববাদী আদর্শের কারণে ভারতে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া এবং মুসলমানদের ওপর সহিংসতার বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

পাকিস্তানের কাছে ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে জোর দাবি করেন তারার। তার মতে, পাকিস্তানে অস্থিরতা বাড়াতে বিএলএ এবং টিটিপির মতো গোষ্ঠীকে ব্যবহার করছে দিল্লি।

পেহেলগাম হামলাভারত-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise