Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

‘আইসিইউ থেকে বেরিয়েছে’ পাকিস্তানের অর্থনীতি

ডন
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:৪৪
‘আইসিইউ থেকে বেরিয়েছে’ পাকিস্তানের অর্থনীতি

এআই

পাকিস্তানের অর্থনীতি এখন ‘আইসিইউ থেকে বেরিয়ে এসেছে’। জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, একসময় ঋণখেলাপির ঝুঁকিতে থাকা পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামী দু-এক বছরের মধ্যে তৈরি হতে পারে ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সক্ষমতা।

এ সময় বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি বললেন, ‘আমরা যখন প্রথম বাজেট উপস্থাপন করি, তখন দেশ কার্যত দেউলিয়া অবস্থায় ছিল। প্রতিদিনই আশঙ্কা ছিল যে আজ বা কাল আমরা ঋণখেলাপি হয়ে যাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কঠোর শর্তে আমাদের সহায়তা করেছিল। সেই শর্তের বোঝা আমরা এখনো বহন করছি, কিন্তু আমরা আবার সক্ষমতা অর্জন করেছি। আমাদের অর্থনীতি এখন শ্বাস নিচ্ছে, আইসিইউ থেকে বেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেছেন, ‘আমি বলছি না যে আমরা আকাশ ছুঁতে যাচ্ছি। তবে আমাদের অগ্রযাত্রা প্রমাণ করছে, এক বা দুই বছরের মধ্যে পাকিস্তান ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধির অবস্থানে পৌঁছাবে।’

আসিফ জানান, দেশে নানা ধরনের ‘অন্তর্নিহিত কর’ রয়েছে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে এসব থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেছেন, করহার এমন পর্যায়ে নামিয়ে আনা উচিত, যাতে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর দিতে আগ্রহী হয়, কর দেওয়া তাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়।

তার ভাষায়, ‘মানুষকে কর ফাঁকির পথ খুঁজতে বাধ্য করব কেন? আমাদের করহার এমন হতে হবে, যাতে একটি সহায়ক পরিবেশ তৈরি হয় এবং মানুষ গর্বের সঙ্গে কর দেয়।’

বক্তব্যে বেলুচিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টিও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, এই পরিস্থিতি ‘গতকাল বা পরশু’ তৈরি হয়নি, বরং বহু মানুষের কর্মকাণ্ড এর জন্য দায়ী।

‘আমি কারও নাম নিতে চাই না, কিন্তু এর দায় সবার’, বললেন আসিফ।

তার মতে, যদি বেলুচিস্তানের সড়কগুলো নিরাপদ না হয়, তাহলে এর দায়ও জাতীয় পরিষদের সবার ওপর বর্তায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ টেনে আসিফ বলেছেন, মাত্র এক বছরের মধ্যে বিশ্ব পাকিস্তানের গুরুত্ব উপলব্ধি করেছে। তিনি এ ক্ষেত্রে সেনাবাহিনীর নেতৃত্ব, প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট পুরো দলের প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বললেন, ‘আমার মনে হয়, পুরো জাতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তারা এমন একটি সংকট থেকে আমাদের বের করে এনেছেন, যা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল।’

আসিফ আরও বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে দেওয়া বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তবে পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও দেশটির নাম উল্লেখ করেননি।

তার মতে, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ফলে পাকিস্তান ব্যাপকভাবে লাভবান হতে পারে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিল হওয়া এবং ইরানের তেল ও গ্যাস রপ্তানির ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে তৈরি হবে নতুন সুযোগ।

তিনি উল্লেখ করেন, এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বেলুচিস্তান।

পাকিস্তানঅর্থনীতিখাজা আসিফআইসিইউ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ