Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির পর লেবাননে ৩৫০০ বিমান হামলা ইসরায়েলের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৬:৫৯
যুদ্ধবিরতির পর লেবাননে ৩৫০০ বিমান হামলা ইসরায়েলের

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম— রয়টার্স

যুক্তরাষ্ট্র ১৬ এপ্রিল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে প্রায় সাড়ে  তিন হাজার বিমান হামলা এবং শত শত বিস্ফোরণ চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার এমন তথ্য জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ১৭ এপ্রিল মধ্যরাতের পর কার্যকর হয়। তখনো দক্ষিণ লেবাননের গভীরে ইসরায়েলি সেনারা অবস্থান করছিল। এই যুদ্ধবিরতির ফলে বৈরুত ও তার আশপাশে বড় ধরনের বিমান হামলা অনেকটাই কমে এলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থামেনি।

মন্ত্রিসভার বৈঠকের পর এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বক্তব্যে সালাম বলেছেন, ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ইসরায়েল ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি নিয়ন্ত্রিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার’ অভিযান চালিয়েছে। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কিছু গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এসব হামলা।

সালাম দাবি করেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি করেছে, যা পালিয়ে আসা পরিবারগুলোকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে লেবাননের সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশের কারণে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

সর্বশেষ এই সংঘাত শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে থাকা মিত্র ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ে।

হিজবুল্লাহ এখনো ইসরায়েলের দিকে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে লেবাননি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনা প্রত্যাখ্যান করেছে তারা।

রবিবার উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরান উত্তর ইসরায়েলে বোমা হামলা চালায়। ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় ইসরায়েলও।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি মানে পুরোপুরি যুদ্ধ বন্ধ নয়, বরং ‘আরও সীমিত মাত্রায় গোলাগুলি চালানো।’

লেবানন যুদ্ধইসরায়েলি হামলাবিমান হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা