ইরানের কাছে নাস্তানাবুদ হচ্ছে যুক্তরাষ্ট্র : জার্মান চ্যান্সেলর

ছবি: রয়টার্স
যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্দেশে ইরানের একটি শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে ইরান। এতে যুদ্ধ বন্ধে তেহরান যেসব শর্ত আরোপ করতে চায় তার বিস্তারিত উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর, এই প্রস্তাবে অন্তর্ভুক্ত নেই পরমাণু চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হলে এবং হরমুজ প্রণালিতে বিরাজমান অচলাবস্থার সমাধান হলেই হবে সেই আলোচনা। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, সোমবার সকালে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেছেন, আলোচনা আবার শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে তেহরান।
সূত্র: আলজাজিরা



