Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ‘যুদ্ধবিরতির’ পর সবচেয়ে বড় হামলা ইসরায়েলের, নিহত ৫

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৮:২৩
গাজায় ‘যুদ্ধবিরতির’ পর সবচেয়ে বড় হামলা ইসরায়েলের, নিহত ৫

ছবি: রয়টার্স

গাজায় ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার ইসরায়েলি হামলার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার মধ্যাঞ্চলে হামাসের চারটি অস্ত্রভান্ডার ধ্বংস করেছে তারা।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এসব অস্ত্রভান্ডারে কালাশনিকভ ধরনের অ্যাসল্ট রাইফেল, আরপিজি, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সংরক্ষণ করা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার দখলকৃত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনা এবং ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বুধবার জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬৮৯টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

গাজার চিকিৎসকরা জানিয়েছেন, উত্তরে তুফফাহ এলাকার কাছে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। পূর্ব গাজা সিটির জায়তুন উপশহরে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে আরও একজন নিহত হন।

এ ছাড়া গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুশিবিরে বিমান হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণের খান ইউনিসে একটি গাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহে একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি জানিয়েছে, জুন মাসে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ৪০টির বেশি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। অক্টোবরে সর্বশেষ তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি এক মাসে সর্বোচ্চ সংখ্যা।

গাজা যুদ্ধইসরায়েলি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প