Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:৪১
দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল

২০২৬ সালের ১৬ জুন দক্ষিণ লেবাননের টায়ার শহরে পূর্ববর্তী একটি ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের পাশ দিয়ে বাসিন্দারা হেঁটে যাচ্ছেন। ছবি : রয়টার্স

ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধ বন্ধের চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বুধবার দেশটির দক্ষিণ অংশের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ আল-ফাওকা এলাকা এবং পার্শ্ববর্তী শহর কাফার তেবনিতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে হামলা চালিয়েছে।

এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলিরা জাহরানি এলাকার আনসারিয়াহ শহরে একটি ড্রোন হামলাও চালিয়েছে।

তেহরান স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘোষণার পর থেকে সহিংসতা কমলেও এনএনএ-এর তথ্যমতে, চুক্তির পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সহিংসতা কমে যাওয়ায় দক্ষিণ লেবাননের কিছু বাসিন্দা তাদের শহর ও গ্রামে ফিরে বসতবাড়ি দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু লেবাননের সেনাবাহিনী ইসরায়েলি লঙ্ঘন ও হামলার ঝুঁকির কথা উল্লেখ করে স্থানীয়দের বাড়ি ফিরতে কিছুটা দেরি করার আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার বলেছেন, এই যুদ্ধে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া সংঘাতের স্থায়ী অবসান অসম্পূর্ণ থাকবে।

তিনি বলেছেন, এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলি যেকোনো সামরিক হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের অব্যাহত দখলদারত্ব আমাদের দৃষ্টিতে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তার দেশের বাহিনী যতদিন প্রয়োজন লেবাননে থাকবে।

মঙ্গলবার থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাইম কাসেম বুধবার টেলিভিশনে ভাষণ দেবেন বলে জানা গেছে।

লেবাননসহ সব ফ্রন্টে ইসরায়েলি বাহিনী অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করার প্রচেষ্টার জন্য তিনি মঙ্গলবার ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ে ৩ হাজার ৮২৬ জনে দাড়িয়েছে। এদিকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার করছে।

সূত্র : আরব নিউজ

দক্ষিণ লেবাননইসরায়েলি হামলাইরান-যুক্তরাষ্ট্র সংঘাতশান্তিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প