Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে লড়তে চায় ইসরায়েল, রাজি নন সালমান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৮
হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে লড়তে চায় ইসরায়েল, রাজি নন সালমান

ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের সম্মতি চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে রাজি নন। ইসরায়েলের সামরিক অংশগ্রহণের কারণে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে আশঙ্কা তার। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পথ তৈরি করাও নেতানিয়াহুর এই উদ্যোগের লক্ষ্য।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বারবার সামনে এনেছেন। ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম জীবনের শেষ কয়েক সপ্তাহে এমন একটি চুক্তিকে ইরানের সঙ্গে যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শরতে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার আগের কয়েক সপ্তাহে হামাসের সঙ্গে সংঘাত আরও বাড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। এর পেছনে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়টিও একটি কারণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি আরবের আনুষ্ঠানিক অবস্থান হলো, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হওয়ার পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব।

আরও পড়ুন

হুতি হামলায় আকাশ প্রতিরক্ষা সংকটে সৌদি আরব

১৩ অক্টোবর ২০২৬

গত সেপ্টেম্বরের শুরুতে হুতিরা ইয়েমেনের পশ্চিম উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা এবং লোহিত সাগরের কয়েকটি দ্বীপ দখল করে নেয়। এর ফলে বাব আল-মান্দাব প্রণালির ইয়েমেন অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করে।



এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী লোহিত সাগর উপকূলজুড়ে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের জোরদার বিমান হামলায় সমর্থন পায় তারা। একপর্যায়ে বাহিনীটি মোখা পুনর্দখল করে।



সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবে বেশ কয়েকবার হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার হামলার ঘটনাও রয়েছে। শনিবার বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। রবিবারের আরেকটি হামলায় নিহত হন একজন, আহত হয় ১১ জন।



শনিবারের হামলার পর সৌদি আরবের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেন নেতানিয়াহু। এক্সে তিনি লেখেন, ‘সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই হামলায় ১২ জন নিরপরাধ মানুষ নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন।’



তিনি আরও লেখেন, ‘ইসরায়েলের জনগণের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

সূত্র: হারেৎজ

হুতিসৌদি আরবইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ