Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কাতারে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ, বৈশ্বিক তালিকায় অবস্থান পঞ্চম

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:১০
শেয়ার করুন:
কাতারে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ, বৈশ্বিক তালিকায় অবস্থান পঞ্চম

সংগৃহীত ছবি


বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হিসেবে পরিচিত ভূমধ্যসাগরীয় খাবার। তবে ডায়াবেটিসের ঝুঁকি শুধু খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না; শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও বংশগতির মতো বিষয়ও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ঝুঁকির প্রভাব কতটা গুরুতর হতে পারে, তার একটি উদাহরণ কাতার। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) হিসাবে, ডায়াবেটিসের প্রকোপের দিক থেকে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি। ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগটির বয়স-সমন্বিত প্রাদুর্ভাবের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাসের একাদশ সংস্করণ (২০২৫) অনুযায়ী, ২০২৪ সালে কাতারে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৯ হাজার ৩০০। উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় ৪৬ দশমিক ৪ শতাংশই এখনো শনাক্তের বাইরে রয়েছেন। এ পরিস্থিতিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

আইডিএফের তথ্য অনুযায়ী, বয়স-সমন্বিত ডায়াবেটিসের হারের ভিত্তিতে বিশ্বে কাতারের অবস্থান পঞ্চম। তালিকায় কাতারের আগে রয়েছে পাকিস্তান, মার্শাল দ্বীপপুঞ্জ, কুয়েত ও সামোয়া। শীর্ষ দশে সৌদি আরবের অবস্থান সপ্তম এবং বাহরাইনের দশম।

পরিসংখ্যান বলছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোতেও ডায়াবেটিসের প্রকোপ বেশ বেশি। ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে বয়স-সমন্বিত প্রাদুর্ভাবের হার কুয়েতে সর্বোচ্চ ২৫ দশমিক ৬ শতাংশ। এরপর কাতারে ২৪ দশমিক ৬ শতাংশ, সৌদি আরবে ২৩ দশমিক ১ শতাংশ, বাহরাইনে ২২ দশমিক ১ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতে ২০ দশমিক ৭ শতাংশ। জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে ওমানে এ হার তুলনামূলক কম, ১৭ শতাংশ।

এসব পরিসংখ্যান আইডিএফের ২০২৪ সালের অনুমানের ভিত্তিতে তৈরি। আন্তর্জাতিক তুলনার সুবিধার্থে দেশগুলোর জনসংখ্যার বয়সের পার্থক্য সমন্বয় করে এ হার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে কাতারের ২৪ দশমিক ৬ শতাংশ বয়স-সমন্বিত হার এবং ১৮ দশমিক ৭ শতাংশ সাধারণ বা অ-সমন্বিত প্রাপ্তবয়স্ক প্রাদুর্ভাবের হার এক করে দেখার সুযোগ নেই। উল্লেখ্য, কাতারের এ পরিসংখ্যান দেশটির নিজস্ব কোনো জনজরিপের ফল নয়; বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তথ্যের ভিত্তিতে করা অনুমান।

বিশ্বজুড়েও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। আইডিএফের তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ এ রোগে আক্রান্ত ছিলেন। ওই বয়সসীমার মোট জনসংখ্যার প্রায় ১১ দশমিক ১ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে প্রায় ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাতারের উদ্যোগ

ডায়াবেটিসের উচ্চ প্রকোপ মোকাবিলায় সচেতনতা, রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে কাতার। বিশ্ব ডায়াবেটিস দিবস (১৪ নভেম্বর) উপলক্ষে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতায় দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু করেছে।

২০২৬ সালের এ কর্মসূচির আওতায় ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিংয়ের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা, ঝুঁকির কারণ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করাই এসব উদ্যোগের লক্ষ্য।

হামাদ মেডিকেল করপোরেশন, শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং দোহা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষামূলক অধিবেশন, স্বাস্থ্য পরীক্ষা, বডি মাস ইনডেক্স (বিএমআই) মূল্যায়ন এবং পুষ্টিবিষয়ক পরামর্শের আয়োজন করছে। ডায়াবেটিস ও স্থূলতা প্রতিরোধের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন উৎসাহিত করাও এসব কার্যক্রমের উদ্দেশ্য।

কাতার ডায়াবেটিস অ্যাসোসিয়েশনও ‘ডায়াবেটিসের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ’ শীর্ষক বার্ষিক প্রচারাভিযান শুরু করেছে। এর আওতায় ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন, বিদ্যালয়ে সচেতনতামূলক অধিবেশন এবং নার্সিং পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন পাম্প ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১৩ নভেম্বর অ্যাস্পায়ার পার্কে একটি কমিউনিটি ওয়াকাথনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা শারীরিক ব্যায়ামের পাশাপাশি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিবিষয়ক পরামর্শ নেওয়ার সুযোগ পান।

এ কর্মসূচির ধারাবাহিকতায় ২০ ও ২১ নভেম্বর দোহার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘ডায়াবেটিস ৩৬০°: প্রতিরোধ থেকে ব্যক্তিগতকৃত চিকিৎসা’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করা গেলে হৃদরোগ, কিডনির ক্ষতি, দৃষ্টিশক্তি হ্রাস ও স্নায়বিক সমস্যার মতো গুরুতর জটিলতা প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব। ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ ধরন টাইপ-২। অতিরিক্ত শারীরিক ওজন, কায়িক পরিশ্রমের অভাব ও পারিবারিক ইতিহাস এ রোগের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে রোগটি শুরুতেই শনাক্ত করা জরুরি।

কাতারের এসব সচেতনতামূলক কার্যক্রম দেশটির ‘স্থূলতা, ডায়াবেটিস এবং অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার রোগের পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণসমূহ বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০২৪–২০৩০’-এর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে জনস্বাস্থ্য মন্ত্রণালয় ক্লিনিক্যাল নির্দেশিকা হালনাগাদ, স্বাস্থ্যসেবা পেশাজীবীদের প্রশিক্ষণ এবং ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার কর্মসূচি জোরদার করছে।

ডায়াবেটিসের উচ্চ প্রকোপ মোকাবিলায় কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রবাসীসহ দেশটির সব বাসিন্দাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, ব্যক্তিগত ঝুঁকির কারণ সম্পর্কে জানা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। রোগের জটিলতা দেখা দেওয়ার আগেই ডায়াবেটিস শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবার মান উন্নত করাই চলমান প্রচারাভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

কাতারডায়াবেটিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক