বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সরাসরি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ খবর

  • পতনের দ্বারপ্রান্তে ইরান, তাদের বন্দরে আরোপিত মার্কিন অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে, দাবি ট্রাম্পের।
  • তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আরব আমিরাতের।
  • লেবাননে জরুরি পরিষেবার তিন কর্মীকে হত্যা করেছে ইসরায়েল, যুদ্ধাপরাধ বললেন লেবানিজ প্রধানমন্ত্রী।
  1. ১৭ মিনিট আগে(১৬:৫৬)

    হরমুজ সংকটে ইরানকে বাঁচাতে কতটা সক্ষম রাশিয়া?

    হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অবরোধের অর্থনৈতিক প্রভাবের মুখোমুখি হয়ে ইরান এখন নজর দিচ্ছে উত্তরের দিকে।

    উপসাগরীয় জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং তেল রপ্তানি সীমিত হয়ে পড়ায়, তেহরান উপসাগরের ওপর নির্ভরতা কমানোর পথে হাঁটতে পারে। এক্ষেত্রে রেলপথ, কাস্পিয়ান বন্দর এবং নিষেধাজ্ঞার সময় গড়ে ওঠা বাণিজ্য নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আরও জোরদার করার চেষ্টা করতে পারে রাশিয়ার সঙ্গে সংযোগ।

    এই সম্পর্কের গুরুত্ব আবারও সামনে আসে, যখন সেন্ট পিটার্সবার্গে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি প্রশংসা করেন মস্কোর ‘দৃঢ় ও অটল’ সমর্থনের। দুই পক্ষের আলোচনায় উঠে আসে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ।

    তবে প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি সত্যিই যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতির জন্য ভরসা হতে পারে? আর তা করতে মস্কোর আগ্রহ আছে কি?

    বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

  2. এক ঘণ্টা আগে(১৫:৫৩)

    ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

    ইরানকে ‘দ্রুত বুদ্ধিমানের মতো’ পদক্ষেপ নেওয়ার আহ্বান ট্রাম্পের

    সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না ইরান।’ সেই সঙ্গে তিনি দেশটিকে সতর্ক করে বলেছেন, তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া ভালো।’

    পোস্টটিতে তিনি আরও যোগ করেছেন, ‘তারা জানে না কীভাবে একটি পরমাণু-বিহীন চুক্তি স্বাক্ষর করতে হয়।’

  3. ৩ ঘণ্টা আগে(১৪:২২)

    তেহরানের ইমাম খোমেনি বন্দরের টার্মিনালে একজন যাত্রী। ছবি : রয়টার্স

    ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু, টার্মিনালগুলো স্বাভাবিক হচ্ছে

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ৫৭ দিন বন্ধ থাকার পর ইরানের আকাশসীমা পুনরায় খুলেছে। প্রায় ৭২ ঘণ্টা আগে বিমান চলাচল শুরু হয় তেহরানের প্রধান প্রবেশদ্বার ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে।

    মঙ্গলবার তেহরান বিমানবন্দর থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছে, যুদ্ধের আগে সাধারণত এই বিমানবন্দরে দিনে প্রায় ১০০ থেকে ১৫০টি ফ্লাইট চলাচল করত। এখন সেই সংখ্যাটা ১০ থেকে ১৫-এর কাছাকাছি। ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এবং টার্মিনালগুলো আস্তে আস্তে আবার ভরে উঠছে।

    এটিকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ দেশজুড়ে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি সত্ত্বেও তেহরান খুবই অল্প সময়ে বিমান চলাচল পুনরায় শুরু করাতে সক্ষম হয়েছে।

    ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও তেহরানে মেহরাবাদ নামে আরেকটি বিমানবন্দর আছে। যা মূলত অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয় এবং সংঘাত চলার সময় একাধিকবার হামলার শিকার হয়।

    তাবরিজ ও উরমিয়াসহ ইরানের অন্য বিমানবন্দরগুলোও হামলা চালায় মার্কিন বাহিনী। ওই সময় বেশ কয়েকটি বেসামরিক বিমান আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়। আর কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত বেশ ক্ষতির মুখে রয়েছে।

  4. ৫ ঘণ্টা আগে(১২:৩৫)

    দক্ষিণ লেবাননের একটি গ্রামে কয়েকজন আইডিএফ সেনা। ছবি : টাইমস অব ইসরায়েল

    যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ১১

    ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) মঙ্গলবার দক্ষিণ লেবাননে তাদের পরিচালিত সামরিক অভিযানের নতুন তথ্য প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, আইডিএফ সেনারা ইরান-সমর্থিত সশস্ত্র লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর তিন যোদ্ধাকে হত্যা করেছে এবং অঞ্চলজুড়ে গোষ্ঠীটির অবকাঠামোতে বোমা হামলা চালিয়েছে। এছাড়া শেষ ২৪ ঘন্টায় ১১ বেসামরিক লেবানিজকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

    আইডিএফ দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা ‘হলুদ রেখা’র উত্তরে বেশ কয়েকটি অঞ্চলে হামলার বিষয় নিশ্চিত করেছে।

    ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, সামরিক অভিযানের সময় একজন ইসরায়েলি সৈন্য সামান্য আহত হলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

    ওয়াশিংটনের মধ্যস্থতায় তেল আবিব ও বৈরুতের মধ্যে তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিয়মিত এটি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

    আইডিএফ সেনারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে তিনজন প্যারামেডিকসহ অন্তত ১১ জন লেবানিজ বাসিন্দাকে হত্যা করেছে।

    সূত্র : আলজাজিরা 

  5. ৫ ঘণ্টা আগে(১২:১১)

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সর্বশেষ তথ্য

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল যুদ্ধ শেষ করার জন্য ইরানের একটি নতুন প্রস্তাব নিয়ে সোমবার আলোচনা করেছে— নিশ্চিত করল হোয়াইট হাউস।

    • কোনো পক্ষই নতুন প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে পরবর্তী কোনো তারিখে।

    • প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে জানা গেছে।

    • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের প্রস্তাবটিকে ‘আমরা যা ভেবেছিলাম তার চেয়ে ভালো’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে অবশ্যই বিরত রাখতে হবে।

    • ইরানের সামরিক বাহিনী বলছে, দেশটি এখনও রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে।

  6. ৬ ঘণ্টা আগে(১১:৩৫)

    দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা আহত

    ওয়াশিংটনের যুদ্ধবিরতি ভেঙ্গে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় স্থানীয় দুই যোদ্ধার হামলার ইসরায়েলি বাহিনীর দুই সেনাসদস্য আহত হয়েছেন।

    ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত রাতে সিলওয়াদ গ্রামের দুই লেবানিজ যোদ্ধা সৈন্যদের হামলা চালিয়ে আহত করেছে।

    আইডিএফ আরও জানিয়েছে, হামলাকারীদের মধ্যে একজন নিহত ও অন্যজন গ্রেপ্তার হয়েছেন। আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।


  7. ৬ ঘণ্টা আগে(১০:৫০)

    যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি

    ইরানের তেল বিক্রিতে সহায়তা করা ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    ইরানের তেল বাণিজ্যের ওপর কয়েক দশক ধরে একাধিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্য করে আসছে তেহরান এবং দেশটির উপার্জনও অব্যাহত আছে। এমনকি যুদ্ধের মধ্যে আরও বেশি তেল বিক্রি করে আর্থিক লাভবান হয়েছে দেশটি।

    এমন বাস্তবতায় তেল বিক্রির জন্য ইরানের তৈরি ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) সহযোগিতা করার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।

    স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিষেধাজ্ঞার কবলে কোন কোন ব্যক্তি আছেন বা প্রতিষ্ঠানগুলো কোন দেশের—তা মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা ট্রেজারিমন্ত্রীর এক্সবার্তার কোথাও উল্লেখ করা হয়নি।

    যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় একপ্রকার ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ তৈরি করেছে ইরান। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় বৈশ্বিক গ্রাহকদের কাছে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আন্তর্জাতিক ব্যাংকগুলোর হিসাবে রাখা এবং সেসব হিসাব থেকে অর্থ ইরানের প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা আইআরজিসিকে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজ করে এই তৃতীয় পক্ষ।

    ইরানের তেল বাণিজ্য ও বিপনন দেখভালের দায়িত্বে আছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

    যে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়— তারা সবাই এই তৃতীয় পক্ষের অধীন, অর্থাৎ পরোক্ষ বা আড়ালে থেকে ইরানের তেল বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ ইসরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসির কাছে পৌঁছে দিতে সহযোগিতা করে।


  8. ৭ ঘণ্টা আগে(১০:০৬)

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

    ইরানের ওপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ : ওয়াল স্ট্রিট জার্নাল

    ইরানের ওপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এ তথ্য।

    প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘস্থায়ী অবরোধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন তার সহযোগীদের।

    মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই কৌশলের লক্ষ্য হলো সামরিক হামলা পুনরায় শুরু করার পরিবর্তে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত করার মাধ্যমে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখা।

    ট্রাম্প চান ইরান অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখুক, উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অবরোধ বজায় রাখার চেয়ে বিকল্প পথগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ।

    এদিকে ইরানের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার আগে শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার জন্য তাদের আরও সময় প্রয়োজন।

    ওয়াশিংটন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর থেকেই হরমুজে অবরোধ দিয়ে রেখেছে। ফলে ইরান থেকে ও ইরানের দিকে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

  9. ৭ ঘণ্টা আগে(০৯:৪৮)

    হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স

    ইসরায়েলের ‘ডাবল-ট্যাপ’ হামলায় লেবাননে উদ্ধারকর্মীসহ নিহত ৫

    দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় আহতদের উদ্ধারে গিয়েছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ঠিক তখন সেখানে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের এই ‘ডাবল-ট্যাপ’ হামলায় তিন উদ্ধারকারীসহ নিহত হয়েছেন পাঁচজন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন এ তথ্য।

    ইসরায়েলের এই হামলাকে ‘একটি নতুন ও নির্লজ্জ যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় গত মাসে বলেছে, লেবাননে স্বাস্থ্যকর্মীসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

    লেবাননে গোলাবর্ষণ ও স্থাপনা ধ্বংসের কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল-কান্তারা শহরে বড় ধরনের বিস্ফোরণ দেখা গেছে, যেখানে হিজবুল্লাহর একটি টানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিনত জবেইল শহরেও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে। সেখানে টানা দ্বিতীয় দিনের মতো একটি ইসরায়েলি বুলডোজারকে বিস্ফোরক ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করার দাবি করেছে হিজবুল্লাহ।

শেয়ার করুন:
Advertisement
শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

সুদ বেশি সময় কম কঠিন শর্ত

সুদ বেশি সময় কম কঠিন শর্ত

২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

না কাটলে ডুবছে, কাটলে পচছে

না কাটলে ডুবছে, কাটলে পচছে

২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

advertiseadvertise