Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শেনঝেনে ‘বহুমেরু’ বিশ্বের পদধ্বনি

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০০:৫০
শেয়ার করুন:
শেনঝেনে ‘বহুমেরু’ বিশ্বের পদধ্বনি

গ্রাফিকস: আগামীর সময়

শেনঝেন— একসময়ের মৎস্যজীবী গ্রাম। আজ আকাশছোঁয়া অট্টালিকা আর আলোর ঝলকানিতে মোড়া প্রযুক্তির তীর্থভূমি। দক্ষিণ চীন সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এ নগরীই যেন বদলে যাওয়া বিশ্বব্যবস্থার এক জীবন্ত প্রতিচ্ছবি। আর এখান থেকেই যাত্রা শুরু হলো আরেক নতুন বিশ্বের। পশ্চিমা আধিপত্যের এককেন্দ্রিক বৃত্ত ভেঙে নতুন মেরূকরণের সূচনা। শেনঝেনের ব্যস্ত রাজপথ ও গবেষণাগারগুলোও যেন সেই ভিন্ন আগামীর পদধ্বনি শুনেছে দুদিনের অ্যাপেক (এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনে। শুরুর দিনেই সে কথা শোনা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখে। শেষ দিনে (বৃহস্পতিবার) তিন নেতার ঐতিহাসিক বৈঠকে সেই প্রতিধ্বনি শুনল পুরো বিশ্ব।

আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বহুমেরু বিশ্বের পথে এগিয়ে যেতে দুই দেশকে নেতৃত্ব দিতে হবে। পুতিনও পশ্চিমের আধিপত্যের সমালোচনা করেন। তার পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের এই ত্রিপক্ষীয় বৈঠকে বিশ্বশান্তি, বৃহৎ শক্তিগুলোর সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ, পরমাণু অস্ত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন উঠে আসে।

বৈঠকের শুরুতে শি জিনপিং বলেছেন, বিশ্বশান্তি ও বৃহৎ শক্তিগুলোর মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। তার কথায়, ইতিহাসে বড় শক্তিগুলোর সুসম্পর্ক বিশ্বকে নিরাপদ রেখেছে, আর তাদের সংঘাত বিশ্বকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল— সেই ইতিহাসও স্মরণ করান তিনি। তিন দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা মেটানোর ওপর জোর দেন চীনের প্রেসিডেন্ট।

শি বললেন, দেশগুলো এখন পরস্পরের সঙ্গে যুক্ত। তাই বড় শক্তিগুলোর দায়িত্বও বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন দেশের উচিত একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা নেওয়া। চীন-রাশিয়া সম্পর্ক এবং চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও স্থিতিশীল ও গঠনমূলক করার কথাও বলেছেন তিনি।

এরপর বক্তব্য রাখতে গিয়ে পুতিন বৈঠক আয়োজনের জন্য শি জিনপিং ও চীনকে ধন্যবাদ জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী তিন দেশই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বহন করে। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল। তাই জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলো রক্ষা ও শক্তিশালী করা জরুরি।

শেষে বক্তব্য দেন ট্রাম্প। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে বড় তিন পরমাণু শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের দায়িত্ব রয়েছে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং সেগুলো ব্যবহারের ঝুঁকি হ্রাস করার বিষয়ে আলোচনা করা। তবে অস্ত্র কমিয়ে আনা সহজ নয় বলেও স্বীকার করেন তিনি। অন্য দেশগুলোয় পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকানোর কথাও বলেছেন। এ প্রসঙ্গে ইরানের নাম উল্লেখ করে ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেবে না।

তিন নেতার বক্তব্যে সহযোগিতার কথা থাকলেও তাদের অগ্রাধিকারে পার্থক্য স্পষ্ট। শি জিনপিং জোর দিয়েছেন বৃহৎ শক্তির স্থিতিশীল সম্পর্কে, পুতিন আন্তর্জাতিক আইন ও নিরাপত্তায় আর ট্রাম্প পরমাণু অস্ত্র এবং ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনায়। বৈঠকের শুরুতে তাদের বক্তব্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি।

উৎকণ্ঠায় ইউরোপ

বেইজিংয়ের উঠোনে তিন পরাশক্তির এই করমর্দন বিশ্ববাসীকে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি দিলেও, ইউরোপের রাজধানীগুলোয় তৈরি করেছে গভীর অস্বস্তি ও উৎকণ্ঠা। বিশ্লেষকদের মতে, ইউরোপের এই উদ্বেগের পেছনে তিনটি প্রধান কারণ কাজ করছে:

ইয়াল্টা সম্মেলনের ছায়া

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইয়াল্টা সম্মেলনে যেভাবে বড় শক্তিগুলো মিলে ইউরোপের ভাগ্য নির্ধারণ করেছিল, শেনঝেন বৈঠকেও তেমন কিছুর আশঙ্কা করছে ইউরোপ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ইউক্রেন-সংক্রান্ত সিদ্ধান্ত ইউক্রেনকে নিয়েই হতে হবে, আর ইউরোপ-সংক্রান্ত সিদ্ধান্ত ইউরোপকে নিয়েই হতে হবে।’ ইউরোপীয় নেতাদের ভয়, কিয়েভ ও ব্রাসেলসকে অন্ধকারে রেখে ট্রাম্প ও পুতিন হয়তো ইউক্রেনের ভূখণ্ড

পুতিনের কূটনৈতিক প্রত্যাবর্তন

পশ্চিমা নিষেধাজ্ঞা ও একঘরে করার নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন ও চীনা প্রেসিডেন্টের পাশে পুতিনের সগৌরব উপস্থিতি রাশিয়ার জন্য এক বিশাল কূটনৈতিক বিজয়। এটি পশ্চিমা জোটের অভ্যন্তরীণ ফাটলকেই স্পষ্ট করে তুলেছে।

অর্থনৈতিক ও নিরাপত্তাঝুঁকি

ইউক্রেন যুদ্ধের বিশাল ব্যয়ভার বহন করছে ইউরোপ, অথচ শান্তি আলোচনার চাবিকাঠি চলে গেছে ওয়াশিংটন-বেইজিং-মস্কোর হাতে। পাশাপাশি ইরান সংকটে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে ইউরোপে নতুন করে জ্বালানি সংকট, সাইবার হামলা এবং শরণার্থী ঢল নামার আশঙ্কা করছেন ইউরোপীয় গোয়েন্দারা।

 

শেনঝেনমৎস্যজীবী গ্রামতীর্থভূমিচীনশি জিনপিংপুতিনট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    ছাড়ের
    বিনিময়ে
    কোনো
    যুদ্ধবিরতির
    সমঝোতায়
    পৌঁছে
    গেছেন।