Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারত

খুন করে আত্মগোপনে আসামি, ৪২ বছর পর পুলিশের জালে ধরা

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:০৯
খুন করে আত্মগোপনে আসামি, ৪২ বছর পর পুলিশের জালে ধরা

চার দশকেরও আগে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের দিল্লি পুলিশের অপরাধ শাখা। ছবি: সংগৃহীত

২৩ বছরের যুবক নত্থুলাল। তার ঘনিষ্ঠ বন্ধু বিভূতি প্রসাদের সঙ্গে বিরোধে জড়ায় স্থানীয় অশোক কুমার। এর জেরে দুই বন্ধু মিলে খুন করে অশোককে। সেসময় পুলিশের কাছে বিভূতি ধরা পড়লেও আত্মগোপনে চলে যান নত্থু। তারপর থেকেই কাটাচ্ছেন ফেরারি জীবন। কাজ করেছেন উত্তর প্রদেশের বিভিন্ন পাইকারি সবজির বাজারে। এমনকি পরিচয় ফাঁস হওয়ার ভয়ে বিয়ে পর্যন্ত করেননি। এভাবেই বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিলেন ৪২ বছর।

অবশেষে সেই হত্যাকাণ্ডের মামলায় নত্থুকে গ্রেপ্তার করেছে ভারতের দিল্লি পুলিশের অপরাধ শাখা। তার বয়স এখন ৬৫ বছর।তিনি উত্তর প্রদেশের হারদই জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ১৯৮৪ সালের ২২ ও ২৩ মে মধ্যরাতে পশ্চিম দিল্লির বিকাশপুরীর জেলা পার্কে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছিল। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। তার নাম অশোক কুমার। উত্তর প্রদেশের সীতাপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি।

তদন্তে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডের সঙ্গে সীতাপুরের বাসিন্দা বিভূতি প্রসাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ। তবে তার বন্ধু নত্থু পালিয়ে যান।

এরপর মামলার পুরনো নথি ঘেঁটে নত্থুর আগের ঠিকানা, পরিবারের সদস্য এবং সম্ভাব্য আত্মগোপনের স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে সীতাপুর ও হারদই জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের কাছ থেকেও সংগ্রহ করতে থাকেন তথ্য।

তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, নত্থু এখনো জীবিত এবং মাঝেমধ্যে নিজের গ্রামের বাড়িতে আসেন। এরপর হারদইয়ের পালি এলাকায় নজরদারি বাড়ানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে নত্থুর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

পালিয়ে ধানবাদ, বাড়ি ফিরেই গ্রেপ্তার ‘শিখা ইন’-এর মালিক

২৩ আগস্ট ২০২৬

অবশেষে গত ১৭ আগস্ট পুলিশ খবর পায়, নত্থুর বর্ণনার সঙ্গে মিলে যায় এমন এক ব্যক্তিকে গ্রামের এলাকায় দেখা গেছে। পরদিন ১৮ আগস্ট গ্রাম থেকে ফারুকাবাদের দিকে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে অপরাধ শাখা।

পুলিশের ভাষ্য, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। নত্থু ও বিভূতি প্রসাদ ছিলেন বন্ধু। অন্যদিকে নিহত অশোক কুমার ও বিভূতি প্রসাদ ছিলেন একই গ্রামের বাসিন্দা।

তদন্তকারীরা জানিয়েছেন, বিভূতি প্রসাদের স্ত্রীর প্রতি অশোক কুমার কথিতভাবে আগ্রহ দেখিয়েছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার রাতে নত্থু ও বিভূতি প্রসাদ একটি পার্কে একসঙ্গে মদ পান করেছিলেন। এরপর তারা অশোক কুমারকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশের অভিযোগ।

হত্যাকাণ্ডের পর নিজের পরিচয় গোপন রাখতে নত্থু নানা কৌশল অবলম্বন করেন বলে জানিয়েছে পুলিশ। বছরের পর বছর উত্তর প্রদেশের বিভিন্ন এলাকার পাইকারি সবজির বাজারে কাজ করে তিনি সাধারণ জীবনযাপন করতেন। এভাবে পুলিশের নজর এড়িয়ে চলেন তিনি।

নত্থু কখনো বিয়ে করেননি এবং একাই থাকতেন। তদন্তকারীদের ধারণা, একাকী জীবনযাপন করায় এত বছর আত্মগোপনে থাকা তার জন্য তুলনামূলক সহজ হয়েছিল।

অপরাধ শাখা জানিয়েছে, নত্থুর বিরুদ্ধে উত্তর প্রদেশেও আরেকটি মামলা রয়েছে। ২০০৫ সালে ফারুকাবাদের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে অপহরণের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।

১৯৮৪ সালের হত্যাকাণ্ডের বিষয়ে নত্থুকে আরও জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের অপরাধ শাখা।

ভারতহত্যামামলাপলাতক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে