Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

লাদাখের ২৮ স্থানের নতুন নাম দিল ভারত, প্রত্যাখ্যান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৩:২৩
লাদাখের ২৮ স্থানের নতুন নাম দিল ভারত, প্রত্যাখ্যান চীনের

সংগৃহীত ছবি

লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম নির্ধারণ করে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে ভারত। এ নিয়ে চীনের আপত্তির মুখে মঙ্গলবার নয়াদিল্লি জানিয়েছে, লাদাখ ভারতের একটি ‘অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ’।

এর আগে গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত করে ভারত। এর মধ্যে রয়েছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) পাশে গোগরা ও হট স্প্রিংয়ের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত উত্তেজনাপূর্ণ এলাকাও রয়েছে।

২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে এই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সেনাদের টহলের জন্য স্থানগুলো গুরুত্বপূর্ণ।

চীনের আপত্তির জেরে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব স্থান আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার উদ্দেশ্য হলো, সেগুলো সঠিকভাবে শনাক্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ‘পুনর্ব্যক্ত করা হচ্ছে যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছেদ্যভাবে যুক্ত অংশ। চীনের পক্ষ থেকে যতই অস্বীকার করা হোক না কেন, এই প্রতিষ্ঠিত সত্য পরিবর্তন করা সম্ভব নয়।’

নতুন করে চিহ্নিত করা অঞ্চলের মধ্যে রয়েছে, উচ্চতর অঞ্চলের শৃঙ্গ আলিশা গিরি, ব্রাংসা, চাপচিংগাল গিরিপথ, কানিষ্ক শৃঙ্গ, কারুন পীর পর্বত, কুকসেল, মার্তন্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক গিরিপথ, শ্কোরগা উপত্যকা, জোরাওয়ার শৃঙ্গ, ডেহরা কম্পাস ও দ্রাক কার্পো।

তালিকায় আরও রয়েছে জোলমোরি, কুমারায়ানা পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, সাক্যশ্রী গিরি, গুরু রিনপোছে, শামাল লুংপা, ইয়াংপা নদী, মারপা লোৎসাভা রি, মিলারেপা কাংরি, শিব রি ও মহেশ্বর রি। শামাল লুংপা ১৯৫০-এর দশকে টহল ও অবস্থান নেওয়ার পথ হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ভারতের এ উদ্যোগ অবৈধ।

মাও বলেছেন, ‘ভারত একতরফাভাবে ও অবৈধভাবে যে তথাকথিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে, চীন কখনোই তা স্বীকার করেনি। তথাকথিত মানসম্মত নাম ঘোষণার ভারতের পদক্ষেপেরও আমরা দৃঢ় বিরোধিতা করি। এ পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাংশের সংশ্লিষ্ট এলাকাগুলো সব সময় চীনের অংশ ছিল, এ সত্য এতে পরিবর্তিত হবে না।’

২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ১৯৭৫ সালের পর দুই দেশের মধ্যে সেটিই ছিল প্রথম প্রাণঘাতী সামরিক সংঘর্ষ। গালওয়ানের ওই লড়াইয়ে অন্তত ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন।

সূত্র: এনডিটিভি

ভারতচীনলাদাখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব