Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে এবার অনশনে নামছেন অবসরপ্রাপ্ত আধাসেনারা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫১
ভারতে এবার অনশনে নামছেন অবসরপ্রাপ্ত আধাসেনারা

গ্রাফিকস: আগামীর সময়

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরুণরা যন্তর মন্তরে আন্দোলন করে গোটা দেশে প্রতিবাদের নতুন সুর তুলেছিলেন। সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার একই জায়গায় নিজেদের দাবিতে পথে নামার ঘোষণা করলেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরাও। দেশের সীমান্ত পাহারা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা সব মিলিয়ে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য হিসেবে। অবসরের পরও তাদের ক্ষোভ মেটেনি। আর এবার সেই ক্ষোভই দিল্লির যন্তর মন্তরে ধরনা ও অনশনের পথে নিয়ে যাচ্ছে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানদের। আগামী ১২ নভেম্বর থেকে অনশন কর্মসূচির ঘোষণা করেছে ‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর বিভিন্ন সংগঠন। দ্য টেলিগ্রাফ।

আন্দোলনের কেন্দ্রে রয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) অ্যাক্ট, ২০২৬। ২ এপ্রিল সংসদে বিলটি পাস হওয়ার পর ৯ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি মেলে এবং ওইদিনই আইনটি গেজেটে প্রকাশিত হয়। নতুন আইনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর নিয়োগ, পদোন্নতি, ডেপুটেশন ও চাকরির শর্তাবলির জন্য একটি অভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে।  অবসরপ্রাপ্ত আধাসেনা কর্মীদের আপত্তি মূলত বাহিনীর উচ্চপদে আইপিএস কর্মকর্তাদের ডেপুটেশন ঘিরে। আইনে বলা হয়েছে, আইজি স্তরের ৫০ শতাংশ পদ ডেপুটেশনের মাধ্যমে পূরণ করা যাবে, এডিজি স্তরে ন্যূনতম ৬৭ শতাংশ পদ ডেপুটেশনের জন্য রাখা হবে। পাশাপাশি স্পেশাল ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর জেনারেল পদ ডেপুটেশনের মাধ্যমে পূরণের বিধান রাখা হয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাহিনীর ভেতর থেকে উঠে আসা অফিসারদের পদোন্নতির সুযোগ সংকুচিত হতে পারে। তাদের আরও দাবি, পুরনো পেনশনব্যবস্থা বা ওপিএস ফিরিয়ে আনতে হবে। সংগঠনের প্রধান রণবীর সিং গত শনিবার সংবাদমাধ্যমের সামনে জানালেন, নয়া আইন বাতিল এবং পুরনো পেনশনব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, সরকারের তরফে সন্তোষজনক কোনো সাড়া মেলেনি।

এই বিরোধের পটভূমিতে রয়েছে সুপ্রিম কোর্টের ২০২৫ সালের একটি রায়ও। আদালতের সেই রায়ের পর সিএপিএফে আইপিএস ডেপুটেশনের কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। পরে কেন্দ্র নতুন আইন এনে বিষয়টি বিধিবদ্ধ করে। নয়া আইনের কয়েকটি বিধান সেই বিচারিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ তুলে সিএপিএফের কর্মরত আধিকারিকদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন। তাই আগামী ১২ নভেম্বরের যন্তর মন্তর কর্মসূচি শুধু অবসরপ্রাপ্ত জওয়ানদের পেনশনের দাবিই নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাহিনীর নিজস্ব ক্যাডার আধিকারিকদের ভবিষ্যৎ পদোন্নতি, উচ্চপদে নিয়োগ এবং প্রশাসনিক ক্ষমতার কাঠামো। দেশের নিরাপত্তায় দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রাক্তন জওয়ানদের সেই ক্ষোভ এবার রাজধানীর রাজপথে কতটা জোরালো হয়, সেদিকেই নজর।

ককরোচ জনতা পার্টিসিজেপিভারতঅনশনঅবসরপ্রাপ্তআধাসেনাআন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির