Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচ বলা সেই বিচারপতি আদালতে বললেন ‘পুলিশের হামলার ভিডিও দেখার সময় নেই’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৭:৩৭
ককরোচ বলা সেই বিচারপতি আদালতে বললেন ‘পুলিশের হামলার ভিডিও দেখার সময় নেই’

সংগৃহীত ছবি

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনকারীদের উপর পুলিশি বলপ্রয়োগ ও দমনপীড়ন নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। এমনকি পুলিশের বিরুদ্ধে পেশ করা নির্যাতনের ভিডিও দেখার অনুরোধও সরাসরি নাকচ করে তিনি বললেন, ‘আমাদের ভিডিও দেখার সময় নেই।’

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এক আইনজীবী মামলাটি জরুরি শুনানির আর্জি জানান। তার দাবি ছিল, প্রশ্নপত্র ফাঁস ও এনটিএ সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘নির্মম আচরণ’ চরম উদ্বেগজনক এবং শীর্ষ আদালতের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। কিন্তু আবেদন শোনামাত্রই প্রধান বিচারপতির সাফ জবাব— ‘আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময়ও নষ্ট করবেন না।’

আদালতে আবেদনকারী আইনজীবী জানান, আন্দোলনকারীরা এনটিএ-র আমূল সংস্কার এবং নিট-ইউজি ২০২৬-এর দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এবং তাদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও প্রমাণ হিসেবে জমা দিতে চান। এর জবাবে প্রধান বিচারপতি সংক্ষেপে বলেছেন, ‘ধন্যবাদ। আমরা ভিডিও দেখতে চাই না। ভিডিও দেখার সময় আমাদের নেই।’ এরপর আর কোনও তর্ক না শুনেই আবেদনটি নাকচ করে দেয় বেঞ্চ।

এই ‘ককরোচ জনতা পার্টি’ নামটির জন্মও কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরেই। মে মাসে এক শুনানিতে তিনি মন্তব্য করেছিলেন, বেকার যুবকদের একাংশ সাংবাদিকতা ও আন্দোলনের নামে ‘ককরোচ’ (তেলাপোকা)-এর মতো আচরণ করছে।

সেই মন্তব্য ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হলে প্রধান বিচারপতি পরে ব্যাখ্যা দেন যে, বক্তব্যটি শুধু ‘ভুয়ো ও জাল ডিগ্রিধারীদের’ উদ্দেশ্যে ছিল। কিন্তু দেশের ক্ষুব্ধ যুবসমাজ সেই ‘ককরোচ’ শব্দটিকে ব্যঙ্গাত্মক হাতিয়ার বানিয়ে রাতারাতি গড়ে তোলে ‘ককরোচ জনতা পার্টি’। মাত্র কয়েক মাসের মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তা সুবিশাল এক ছাত্র আন্দোলনের রূপ নেয়।

গত এক মাস ধরে যন্তর মন্তরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। তাদের প্রধান দাবি হল, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে।

এই আন্দোলনের সমর্থনে নামেন প্রখ্যাত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনিও অনশনে বসেন, যাকে পরে পুলিশ আটক করে সরিয়ে দিলে ক্ষোভের আগুন আরও জ্বলে ওঠে। সম্প্রতি আন্দোলনকারীদের ‘চলো সংসদ’ অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ব্যাপক আটকের ঘটনা ঘটে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টও একই আবেদন খারিজ করে মন্তব্য করেছিলেন, ‘আদালতকে এই বিতর্কের মধ্যে টেনে আনবেন না।’ এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খাওয়ায় সিজেপি আন্দোলনের আইনি পথ আপাতত অবরুদ্ধ হলো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

ককরোচ আন্দোলনবিচারপতি সূর্য কান্ত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    ২২ জুলাই ২০২৬, ০২:৩২

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২২ জুলাই ২০২৬, ০৮:২৫

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    ২২ জুলাই ২০২৬, ০৭:২০

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    ২২ জুলাই ২০২৬, ০৮:০৫

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    ২২ জুলাই ২০২৬, ০৯:১৫

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ১১:১৯

    প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার

    প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার

    ২২ জুলাই ২০২৬, ১৭:০১

    advertiseadvertise