Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

মৃত্যুদণ্ড আইন

ইসরায়েলের বিতর্কিত আইনের বিরুদ্ধে পিটিশন, স্বাক্ষর ছাড়াল ১ লাখ

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২২:২৪
ইসরায়েলের বিতর্কিত আইনের বিরুদ্ধে পিটিশন, স্বাক্ষর ছাড়াল ১ লাখ

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করেছে ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন। এই আইন নিয়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটিশ নাগরিকদের মাঝেও চলছে তুমুল গণক্ষোভ। এরইমধ্যে এই আইনের বিপক্ষে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে এক লাখের বেশি সাক্ষরসহ পিটিশন জমা পড়েছে যুক্তরাজ্য সরকারের কাছে।

মার্চের শেষ সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া এই আইন অনুযায়ী, দেশটির সামরিক আদালতে ‘সন্ত্রাসী’ হিসেবে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড কার্যত নির্ধারণ করা হয়েছে ডিফল্ট শাস্তি হিসেবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই আইন মূলত প্রণীত হয়েছে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এবং এতে ইসরায়েলি নাগরিকদের রাখা হয়েছে আওতার বাইরে। অধিকৃত পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলি সামরিক আদালতগুলোয় শুধুমাত্র ফিলিস্তিনিদের বিচার করা হয়, ইসরায়েলিদের নয়– যা বৈষম্য ও ন্যায্য বিচারের প্রশ্ন তুলছে।

চূড়ান্ত ভোটের আগেই গত বছরের শেষদিকে চালু হওয়া পিটিশনে বলা আছে, ‘এ ধরনের আইন জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের বিশেষজ্ঞরা ইতোমধ্যে এই প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।’

পিটিশনে আরও বলা হয়, আইনটি কার্যকর হওয়া ঠেকাতে যুক্তরাজ্য সরকারকে ‘গুরুত্বপূর্ণ ও কার্যকর রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার সব ধরনের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে হবে।’ এক লাখ স্বাক্ষরের সীমা অতিক্রম করায় যুক্তরাজ্যের সংসদ এখন বিষয়টি নিয়ে আলোচনা করতে বাধ্য, যা দেশটির জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটিকে ‘বিশ্বের সবচেয়ে চরম মৃত্যুদণ্ড আইনগুলোর একটি’ অভিহিত করে বলেছে, ইসরায়েল ‘ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিজেদের অবাধ ক্ষমতা দিচ্ছে এবং ন্যায্য বিচারের মৌলিক সুরক্ষাগুলোও সরিয়ে নিচ্ছে।’ আইনটির বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে একাধিক চ্যালেঞ্জ দায়ের হয়েছে।

যুক্তরাজ্যেও বিষয়টি জন্ম দিয়েছে রাজনৈতিক বিতর্কের। জ্যাক পোলানস্কিসহ গ্রিন পার্টির নেতারা যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এক যৌথ বিবৃতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। দেশগুলো বলছে, আইনটি ইসরায়েলের ‘গণতান্ত্রিক’ অঙ্গীকার দুর্বল করতে পারে।

ইসরায়েলযুক্তরাজ্যমৃত্যুদণ্ড আইনপিটিশনগণক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise