Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

মার্কিন চাপেও ফকল্যান্ড নিয়ে আপস করবে না যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২১:৫৬
মার্কিন চাপেও ফকল্যান্ড নিয়ে আপস করবে না যুক্তরাজ্য

সংগৃহীত ছবি

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এমন খবরে নতুন করে উত্তেজনা তৈরি হলেও যুক্তরাজ্য বলেছে, দ্বীপপুঞ্জটির সার্বভৌমত্ব ‘কোনোভাবেই প্রশ্নের মুখে নয়’৷

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় অংশ না নেওয়া ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ছিল। এর মধ্যে ‘ফকল্যান্ডের মতো উপনিবেশিক অঞ্চলে’ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমর্থন পুনর্মূল্যায়নের কথাও উল্লেখ করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনগণ গণভোটে স্পষ্টভাবে যুক্তরাজ্যের অধীনে থাকতে চেয়েছে। আমরা সব সময় তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রশ্নই নেই, এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার ও ধারাবাহিক।’

ব্রিটিশ রাজা ও রানির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে বিষয়টি লন্ডন-ওয়াশিংটন সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করেছে। তবে ডাউনিং স্ট্রিট বলছে, এই সফর ‘যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্কের শক্তিশালী দিকগুলোই তুলে ধরবে’।

আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ফকল্যান্ডের দাবি জানিয়ে আসছে। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটি দখলের চেষ্টা করলেও যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হয় দেশটি। ওই যুদ্ধে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের ঘনিষ্ঠ মিত্র। ইরান ইস্যুতে মতভেদের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সম্পর্কেরও অবনতি হয়েছে।

ইরানে হামলার সময় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে পূর্ণ স্বাধীনতা দেননি স্টারমার। পরে ইরানের পাল্টা হামলার পর আরএএফ ফেয়ারফোর্ড ও ডিয়েগো গার্সিয়াসহ কয়েকটি ঘাঁটি সীমিতভাবে প্রতিরক্ষামূলক ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ফকল্যান্ডকে ‘যুক্তরাজ্য পরিচালিত, আর্জেন্টিনার দাবিকৃত’ এলাকা হিসেবে উল্লেখ করে।

সাবেক ব্রিটিশ পররাষ্ট্র উপদেষ্টা বেন জুডাহ বলেছেন, ‘ইস্যুটি সত্যিই উদ্বেগের বিষয়।’

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেছেন, ‘ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হবে না। আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বিষয়টি তুলবেন।

কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক সম্ভাব্য মার্কিন অবস্থানকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলেন। তার ভাষায়, ‘ফকল্যান্ড ব্রিটিশ ভূখণ্ড এটা স্পষ্টভাবে রক্ষা করতে হবে।’

লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি রাজা ও রানির যুক্তরাষ্ট্র সফর বাতিলের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এমন অবিশ্বস্ত ও ক্ষতিকর প্রেসিডেন্ট আমাদের দেশকে অপমান করে যেতে পারে না।’

পেন্টাগনের ওই ই-মেইলে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার প্রস্তাবের কথাও ছিল, কারণ দেশটি ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, স্পেন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এই জোটের অংশ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা ই-মেইল নয়, সরকারি নথি ও ঘোষণার ভিত্তিতে কাজ করি।” তিনি আরও বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—মিত্রদের সঙ্গে সহযোগিতা থাকবে, তবে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই।’

ফকল্যান্ডযুক্তরাজ্যমার্কিন চাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise