শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রবিবার বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে জানান, দেশটিতে কোনো মার্কিন হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।


গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের পর তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরি মোতায়েনের নির্দেশ দেন।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল দেওয়া এক ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে একটি ‘অভ্যুত্থান’-চেষ্টার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।’ একই সঙ্গে তিনি জনগণকে ট্রাম্পের হুমকিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

খামেনি বলেন, বিক্ষোভকারীরা পুলিশ, সরকারি দপ্তর, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর স্থাপনা, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং পবিত্র কোরআন অবমাননা করেছে। তাঁর ভাষায়, এটি ছিল একটি অভ্যুত্থানের মতো ঘটনা, যা শেষ পর্যন্ত দমন করা হয়েছে।


খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি তো এমন কথা বলবেনই। দেখা যাক কী হয়। আমি আশা করছি, একটি চুক্তি হবে। আর যদি না হয়, তবে তিনি ঠিক না ভুল—তা সময়ই প্রমাণ করবে।’


ইরান সরকার এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানির ফল হিসেবে দেখছে। সরকারি হিসাবে, সহিংসতায় নিহত হয়েছেন তিন হাজার ১১৭ জন। ইরানি কর্তৃপক্ষের দাবি, নিহতদের একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নিহতের প্রকৃত সংখ্যা ছয় হাজার ৮৪২ জনের বেশি, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।


এত উত্তেজনার মধ্যেও আলোচনার সম্ভাবনা একেবারে নাকচ করে দিচ্ছেন না সংশ্লিষ্ট পক্ষগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নিতে পারেন, তবে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একটি ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি জানান, এ লক্ষ্যে অঞ্চলের কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।


এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও জানিয়েছেন, সংবাদমাধ্যমের আড়ালে আলোচনার কাঠামো গঠনের কাজ এগিয়ে চলছে। ট্রাম্পও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তেহরান স্পষ্ট করে বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনার আওতায় আসবে না।

ইরান
    শেয়ার করুন:
    Advertisement
    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    ০২ মে ২০২৬, ০২:০১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    ০১ মে ২০২৬, ২৩:১০

    advertiseadvertise