Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

স্যুটকেসে ১৭ বছরের তরুণীর মরদেহ, থাইল্যান্ডে অস্ট্রেলীয় যুবক আটক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৫
স্যুটকেসে ১৭ বছরের তরুণীর মরদেহ, থাইল্যান্ডে অস্ট্রেলীয় যুবক আটক

তুঞ্চনক দনহোমলা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে একটি স্যুটকেসের ভেতর থেকে ১৭ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক অস্ট্রেলীয় যুবকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় সাইমন পিটার কারম্যান নামে ওই যুবককে আটক করা হয়েছে।

উপকূলীয় শহর পাতায়ার পুলিশ জানিয়েছে, গত শনিবার (২৭ জুন) ভোরে একটি রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় স্যুটকেসটি পাওয়া যায়। উদ্ধার ওই ব্যাগের ভেতর ওই তরুণীর মরদেহ ছিল। তার নাম তুঞ্চনক দনহোমলা।

থাই পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইমন পিটার কারম্যান নামের ওই যুবককে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

কারম্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে কারম্যান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতারের পর ভুক্তভোগী তরুণীর পরিবারের উদ্দেশে এক বার্তায় তিনি বলেছেন, ‘আপনাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত।’

পাতায়া সিটি পুলিশ জানায়, গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় ওই তরুণী নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয়েছিল।

থাই পুলিশের হাতে আটক অস্ট্রেলীয় যুবক সাইমন পিটার। ছবি : সংগৃহীতসোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গত বৃহস্পতিবার ভোররাত ৩টা ৩৪ মিনিটে কারম্যানের সঙ্গে ওই তরুণী একটি আবাসিক ভবনে প্রবেশ করেন। এরপর ওইদিনই কারম্যান একা একটি বড় স্যুটকেস বহন করে সেখান থেকে বের হন।

ফুটেজে আরও দেখা যায়, তিনি ব্যাগটি একটি মোটরসাইকেলে তুলে রেললাইনের দিকে চলে যান।

শনিবার রাত ১টা ১৫ মিনিটে পাতায়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে ব্যাংকক বিমানবন্দর থেকে কারম্যানকে গ্রেফতার করে পুলিশ। এর ঠিক ১৫ মিনিট পর ওই তরুণীর বিবস্ত্র মরদেহ স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করা হয়।

কারম্যান তার বিরুদ্ধে আনা হত্যা, মরদেহ গোপন করা এবং যৌন উদ্দেশ্যে নাবালিকাকে নিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি, তিনি আত্মরক্ষার্থে এমনটা করেছিলেন।

সূত্র : বিবিসি

থাইল্যান্ডমৃত্যুঅস্ট্রেলিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise