Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

কিম-পুতিনের মতো ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত যিনি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮
কিম-পুতিনের মতো ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত যিনি

জিবুতির সিটি হল কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট ওমর গুয়েলেহ। ছবি : এএফপি

হর্ন অব আফ্রিকার দেশ জিবুতিতে টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইসমাইল ওমর গুয়েলেহ। তার ভোট পাওয়ার হার জানলে চোখ কপালে উঠবে যে কারও!

প্রবীণ এ রাজনীতিবিদ পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ ভোট। এ ধরনের জনসমর্থন বর্তমান বিশ্বে পেতে দেখা যায় উত্তর কোরিয়ার কিম জং উন বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

জিবুতির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত সরকারি ফল অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে পড়া ভোটের মধ্যে ৯৭.৮১ শতাংশ পেয়েছেন গুয়েলেহ। মাত্র ২.১৯ শতাংশ ভোট পেয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারাহ সামাতার।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শুক্রবার ভোটার উপস্থিতি ছিল ৮০.৪ শতাংশ। ২ লাখ ৫৬ হাজার মানুষ জিবুতির নিবন্ধিত ভোটার। কথা ছিল ভোট নেওয়া হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু কেন্দ্রগুলো কিছু ক্ষেত্রে দেরি হওয়ার কারণে খোলা ছিল অতিরিক্ত এক ঘণ্টা।

লোহিত সাগরের পাড়ের দেশ জিবুতিতে ১২ লাখ মানুষের বাস। গুয়েলেহ ১৯৯৯ সাল থেকে সেই দেশের শাসনক্ষমতায়। এর আগে, ২০২১ সালেও ৯৮ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি।

প্রধান বিরোধী দল ইউনিফাইড ডেমোক্রেটিক সেন্টারের (সিডিইউ) সংসদে নেই কোনো আসন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বহির্বিশ্বের স্বীকৃতি পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে।

২০১০ সালে প্রেসিডেন্ট থাকার নির্দিষ্টি মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেয় গুয়েলেহ সমর্থিত জিবুতির সংসদ। এরপর ২০১৬ সাল থেকে দেশটির নির্বাচন বর্জন করে আসছে দুটি প্রধান বিরোধী দল।

প্রাথমিক ফলাফল আসতেই ৭৮ বছর বয়সী গুয়েলেহ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে লিখেছেন, ‘পুনর্নির্বাচিত!’

নির্বাচনের আগে হাজার হাজার মানুষ নিয়ে একাধিক সমাবেশ করেছেন গুয়েলেহ। তার প্রচুর পোস্টার দেখা গেছে রাজধানীজুড়ে।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সামাতারের একটি সমাবেশে মাত্র কয়েক ডজন লোক উপস্থিত ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার ব্যালট জমা দেওয়ার সময় অধিকাংশ ভোটার জানতেন, বিশাল ব্যবধানে জিততে চলেছেন গুয়েলেহ।

ভোট দিতে আসা ৩৮ বছর বয়সী ডেকা আদেন মোহাম্মদ বলেছেন, গুয়েলেহকে ভোট দেওয়ার পরিকল্পনা তার। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দেখতে কেমন, তাও জানেন না তিনি।

মানবাধিকার গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে বাকস্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ড দমনের অভিযোগ করে আসছে গুলেয়েহ প্রশাসনের বিরুদ্ধে। যদিও অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছে সরকারি কর্তৃপক্ষ।

পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়ার পাশেই জিবুতি। বাব আল-মান্দেব প্রণালির পাশে অবস্থিত দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অবরোধ করে ইরান। অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে হামলার হুমকি দেয় ইয়েমেনের হুতিরা।

হরমুজের মতো বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য প্রণালিটিও বেশ গুরুত্বপূর্ণ। এর আগে এই জলপথ একাধিক জাহাজে হামলা চালিয়েছিল ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীটি।

সূত্র: আল জাজিরা

ভোটআফ্রিকাজিবুতিগুয়েলেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা