Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

স্পেসএক্সের সঙ্গে চুক্তি

আরও ধনী হচ্ছেন ভারতীয় ও পাকিস্তানি দুই তরুণ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৫:৫২
আরও ধনী হচ্ছেন ভারতীয় ও পাকিস্তানি দুই তরুণ

ভারতীয় বংশোদ্ভূত আমান সাঙ্গার ও পাকিস্তানি তরুণ সুয়ালেহ আসিফ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত কোডিং স্টার্টআপ ‘কারসর’-কে ৬ হাজার কোটি ডলারে কিনে নিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। আর এই বিশাল চুক্তির কারণে রাতারাতি মাল্টি-বিলিয়নেয়ার বনে গেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও শুরুর দিকের বিনিয়োগকারীরা।

স্পেসএক্স জানিয়েছে, তারা কারসরের মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। কারসর মূলত এমন একটি এআই কোডিং এজেন্ট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ডেভেলপারদের সফটওয়্যার ও কোড লিখতে সাহায্য করে।

এই চুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হওয়া তরুণদের মধ্যে রয়েছেন কারসরের প্রতিষ্ঠাতা দলের সদস্য ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত আমান সাঙ্গার এবং ২৬ বছর বয়সী পাকিস্তানি তরুণ সুয়ালেহ আসিফ। আমান অ্যানিস্ফিয়ারের চিফ অপারেটিং অফিসার এবং আসিফ প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২২ সালে আমান সাঙ্গার, সুয়ালেহ আসিফ, মাইকেল ট্রুয়েল এবং আরভিড লুনেমার্ক— এই চার তরুণ মিলে কারসর প্রতিষ্ঠা করেন। কোম্পানিতে এই চার সহ-প্রতিষ্ঠাতার প্রত্যেকেরই প্রায় ৪ দশমিক ৫ শতাংশ করে শেয়ার রয়েছে।

মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী, স্পেসএক্সের এই অধিগ্রহণের ফলে এই চার তরুণের প্রত্যেকের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে ২৭০ কোটি ডলারে পৌঁছাবে।

এই চুক্তি থেকে শুধু যে এর প্রতিষ্ঠাতারা লাভবান হয়েছেন তা নয়, আন্দ্রেসেন হোরোভিটজ এবং থ্রাইভের মতো বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানও বিপুল মুনাফা পেয়েছে। চুক্তির পর কোম্পানিতে তাদের শেয়ারের মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে প্রায় ৬ বিলিয়ন এবং ৪ দশমিক ২ বিলিয়ন ডলার।

ফোর্বসের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির বার্ষিক আয় ছিল ২ বিলিয়ন ডলার। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৩ বিলিয়নে। জুন মাসের মধ্যেই তা ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কারসরের এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে এর ‘ক্লাউড এজেন্টস’ ফিচারটি। এই ফিচারটির সুবিধা হলো, এটি ব্যাকগ্রাউন্ডে বা পর্দার আড়ালে টানা কয়েক ঘণ্টা ধরে অত্যন্ত জটিল কোডিংয়ের কাজ নিখুঁতভাবে করে দিতে পারে।

কারসর এবং স্পেসএক্স মূলত গত এপ্রিল মাস থেকে একসঙ্গে কাজ শুরু করে। ওই সময়ই স্পেসএক্স ৬০ বিলিয়ন ডলারে কারসরকে কিনে নেওয়ার অধিকার (রাইট টু বাই) নিশ্চিত করে রেখেছিল। চুক্তিটি কোনো কারণে সফল না হলে স্পেসএক্সকে ক্ষতিপূরণ হিসেবে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের কম্পিউটার রিসোর্স সরবরাহ এবং দেড় বিলিয়ন ডলার ব্রেকআপ ফি দিতে হতো।

গত কয়েক মাস ধরে স্পেসএক্স এবং কারসর যৌথভাবে একটি নতুন এআই মডেল তৈরির কাজ করছে। স্পেসএক্স জানিয়েছে, নতুন এই মডেলটি কারসরের কোডিং সফটওয়্যারের পাশাপাশি স্পেসএক্সের মালিকানাধীন এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রোক-এ ব্যবহার করা হবে।

স্পেসএক্সভারতপাকিস্তানতরুণ বিলিয়নিয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise