বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

পাকিস্তানে মসজিদে হামলা

ধর্মীয় অনুষ্ঠানে মানুষ হত্যা সন্ত্রাসবাদের বর্বর রূপ : পুতিন

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬
ধর্মীয় অনুষ্ঠানে মানুষ হত্যা সন্ত্রাসবাদের বর্বর রূপ : পুতিন

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার জুমার নামাজ চলাকালে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দা ও সংহতির বার্তা এসেছে।

হামলাটিকে ‘বর্বর ও অমানবিক’ আখ্যা দিয়ে পুতিন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই অবস্থান জানান।

শোকবার্তায় পুতিন বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মানুষ হত্যা সন্ত্রাসবাদের বর্বর ও অমানবিক রূপ।’ তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী ক্ষেত্রে পাকিস্তানি অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে মস্কো প্রস্তুত। একই সঙ্গে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকায় শিয়া মুসলিমদের উপাসনালয় ইমামবারগাহ খাদিজা–তুল–কুবরায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়ে প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে নয়াদিল্লি ইসলামাবাদের পক্ষ থেকে উত্থাপিত ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে উল্লেখ করা হয়।

ইসলামাবাদে আফগানিস্তানের দূতাবাসও হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বেসামরিক নাগরিক ও উপাসনালয়ে হামলাকে যেকোনো পরিস্থিতিতেই অযৌক্তিক বলে অভিহিত করেছে।

ইরানও বোমা হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রও হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি এ. বেকার বেসামরিক নাগরিক ও উপাসনালয়ে এই হামলাকে অগ্রহণযোগ্য সহিংসতা বলে আখ্যা দেন।

এদিকে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই এবং পুনর্ব্যক্ত করছি যে, সব উপাসনালয়কে এ ধরনের সহিংসতা থেকে নিরাপদ রাখা উচিত।’

কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে বলেন, তিনি এই ভয়াবহ হামলায় হতবাক ও গভীরভাবে দুঃখিত।

    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise