এই বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপের দল সংখ্যার আলোচনা। প্রসঙ্গটা তুলেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা বা কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেস। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ৬৪ দলের পক্ষে অবস্থান নিয়ে লিখেছেন, ‘২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হলে ভালো। এটা নিশ্চিত করতে কনমেবল কাজ করে যাচ্ছে। ৬৪ দলের হলে পৃথিবীর কোনো দেশই ফুটবল উৎসব থেকে বাদ পড়বে না।’কনমেবল ২০২৫ সালে প্রথম প্রস্তাব দিয়েছিল ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের। এর পর থেকে তারা বিভিন্ন সময়ে...