যশোরের অভয়নগরে টানা ভারী বর্ষণে বন্দরনগরী নওয়াপাড়া ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে জনজীবন, স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য।খোঁজ নিয়ে দেখা গেছে, জলাবদ্ধতার সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের ভেতরে হাঁটু সমান পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।ভুক্তভোগী স্বজনরা জানান, হাসপাতালের ভেতরে জমে থাকা নোংরা পানি মাড়িয়েই রোগীদের...