বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছোট ভাইকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত তোজাম সরকার (৫৫) ও তার ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। সময়মতো টাকা পরিশোধ করতে না পার...