Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সুদ আয় পতনেও মুনাফায় বড় উত্থান

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৬:৪৭
সুদ আয় পতনেও মুনাফায় বড় উত্থান

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) নিট সুদজনিত আয়ে বড় ধাক্কা লেগেছে। তারপরেও ব্যাংকটির নিট মুনাফায় বড় উত্থান হয়েছে। যার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে রয়েছে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে বড় আয়।

ব্যাংকটির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সিটি ব্যাংকের ৩ মাসে শেয়ারপ্রতি ১.৫৮ টাকা করে নিট মুনাফা হয়েছে ২৪০ কোটি ৭৯ লাখ টাকা, যার পরিমাণ আগের বছরের একইসময়ে শেয়ারপ্রতি ০.৬১ টাকা করে নিট ৯২ কোটি ৮ লাখ টাকা মুনাফা হয়েছিল। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৪৮ কোটি ৭১ লাখ টাকা বা ১৬২ শতাংশ।

মুনাফায় এই উত্থানের বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন আগামীর সময়কে বলেন, শক্তিশালী পারফরম্যান্সের পেছনে মূল চালিকা শক্তি ছিল মূল ব্যাংকিং আয়ের প্রবৃদ্ধি। পাশাপাশি, বিনিয়োগ আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ থেকে অর্জিত আয় মোট অপারেটিং আয়ের প্রায় ৩২ শতাংশ। মূলত উচ্চ মুনাফার সরকারি সিকিউরিটিজে কৌশলগত বিনিয়োগ বৃদ্ধির ফলেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এছাড়াও, ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্কতা এবং সম্পদের গুণগত মান উন্নতির ফলে প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা পূর্ববর্তী বছরের একই সময়ের সমপর্যায়ে রাখতে পারা এবং মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও পরিচালন ব্যয় দক্ষতার সাথে নিয়ন্ত্রণে করে কস্ট-টু-ইনকাম অনুপাত ৪৪ শতাংশে নামিয়ে আনা ব্যাংকের এই সফলতা অর্জনে উল্লেখযোগ্য কারণ বলে জানান মাশরুর আরেফিন।

দেখা গেছে, ব্যাংকটির এসময় প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় বেড়েছে। তারপরেও নিট সুদজনিত আয় কমেছে। এর কারণ হিসেবে রয়েছে সুদজনিত আয় যে পরিমাণ বেড়েছে, তারচেয়ে বেশি আমানতকারীদের পেছনে ব্যয় বৃদ্ধি।

এ ব্যাংকটির আগের বছরের প্রথম ৩ মাসে নিট সুদজনিত আয় হয়েছিল ১৫৮ কোটি ৪৭ লাখ টাকা। তবে এ বছরের একইসময়ে কোম্পানিটির এই আয় কমে এসেছে ৬২ কোটি ৭৬ লাখ টাকায়।

তবে ব্যাংকটির আগের বছরের প্রথম ৩ মাসে বিনিয়োগ থেকে ৬০৩ কোটি ৫৪ লাখ টাকা আয় হলেও, সেটা এ বছরে বেড়ে হয়েছে ১ হাজার ১৪ কোটি ৭৯ লাখ টাকায়। একইসঙ্গে ১৯২ কোটি ৯১ লাখ টাকার কমিশন আয় বেড়ে এ বছরের প্রথম ৩ মাসে হয়েছে ২৫৩ কোটি ৪ লাখ টাকা। তবে ১২ কোটি ৪৪ লাখ টাকার অপরিচালন আয় কমে এসেছে ৭ কোটি ৪২ লাখ টাকায়।

ব্যবসায় উত্থানে থাকা ব্যাংকটির ব্যয়ও অনেকাংশে বেড়েছে। দেখা গেছে, আগের বছরের ৩ মাসের ৫০৬ কোটি ৩০ লাখ টাকার পরিচালন ব্যয় বেড়ে এ বছরের একইসময়ে হয়েছে ৫৯৫ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে পরিচালন ব্যয় বেড়েছে ৮৯ কোটি ১৫ লাখ টাকা বা ১৮ শতাংশ।

ব্যাংকটির পরিচালন ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি বেতনাদিবাবদ খরচ হয়েছে। আগের বছরের প্রথম ৩ মাসের ২৯৯ কোটি ৫৭ লাখ টাকার বেতনাদিবাবদ ব্যয় বেড়ে ২০২৬ সালের ৩ মাসে বেড়ে হয়েছে ৩৪৫ কোটি ৮ লাখ টাকায়। অর্থাৎ ব্যাংকটির বেতনাদিবাবদ ব্যয় বেড়েছে ৪৫ কোটি ৫১ লাখ টাকা বা ১৫ শতাংশ।

১ হাজার ৫২১ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের সিটি ব্যাংকে ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকার সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) রয়েছে।

ব্যাংকটি থেকে গত ৩১ মার্চ প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০১ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া সরকারি সিকিউরিটিজে ২২ হাজার ৪৯০ কোটি ৯৮ লাখ টাকা ও অন্যান্য খাতে ১ হাজার ৯৫৫ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ রয়েছে।

এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের ১৬ হাজার ৩২৮ কোটি ৮৪ লাখ টাকার কারেন্ট ডিপোজিট রয়েছে। এছাড়া ১২ হাজার ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকার সেভিংস ডিপোজিট ও ৩৬ হাজার ৮০০ কোটি ৭৯ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে।

মুনাফাসুদশেয়ারবাজারসিটি ব্যাংকসুদ আয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    advertiseadvertise