নিবন্ধন নেই,
ফিটনেসের মেয়াদও
পেরিয়েছে, তবু
বগুড়ার
সড়কে
দাপিয়ে
বেড়াচ্ছে হাজার
হাজার
সিএনজিচালিত অটোরিকশা। নতুন
নিবন্ধনের পথ
বন্ধ
থাকলেও
এসব
যানবাহন চলাচল
থেমে
নেই।
এতে একদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অনিবন্ধিত
যানবাহন নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, এ খাতে বছরে
সরকারের রাজস্ব ঘাটতি অন্তত ২০ কোটি টাকা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়া কার্যালয়ের তথ্য
অনুযায়ী, জেলায় নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা রয়েছে ৭ হাজার ৭৫৮টি। তবে দপ্তরটির হিসাবে,
জে...