চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে গত সোমবার ইসির এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই সরকারের তরফে দাবি করা হয়েছে— ইউপি নির্বাচনের তারিখ নিয়ে কিছুই জানা নেই তাদের। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তথ্য উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্টরা বলছেন, ইসির ঘোষণার বিষয়টি তাদের জানা নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত সরকারের। এরপর ইসি বলেছে, আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পরই চ...