এমসি কলেজের প্রাণিবিদ্যা জাদুঘর ও বোটানিক্যাল
গার্ডেন দীর্ঘদিন ধরে জীববিজ্ঞান
শিক্ষাকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে আসছে। এখানে সংরক্ষিত প্রাণীর নমুনা ও কঙ্কাল এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ শিক্ষার্থীদের পাঠ্যবিষয়কে আরও সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে অনুধাবনে সহায়তা করছে।
শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সরাসরি পর্যবেক্ষণ ও হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
প্রাণিবিদ্য...