Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

দুটি অনন্য সংগ্রহশালা

  • কলেজে আছে প্রাণিবিদ্যা জাদুঘর ও বোটানিক্যাল গার্ডেন যেখানে হাতে-কলমে পাঠ দেওয়া হয়
আহমেদ নূর ও আব্দুল আহাদ
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:১০
দুটি অনন্য সংগ্রহশালা

এমসি কলেজের ছাত্রছাত্রীরা হাতে-কলমে ব্যবহারিক ক্লাস করছেন (বামে), তাদের প্রাণিবিদ্যা জাদুঘর

এমসি কলেজের প্রাণিবিদ্যা জাদুঘর ও বোটানিক্যাল গার্ডেন দীর্ঘদিন ধরে জীববিজ্ঞান শিক্ষাকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে আসছে। এখানে সংরক্ষিত প্রাণীর নমুনা ও কঙ্কাল এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ শিক্ষার্থীদের পাঠ্যবিষয়কে আরও সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে অনুধাবনে সহায়তা করছে।

শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সরাসরি পর্যবেক্ষণ ও হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রাণিবিদ্যা জাদুঘরে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রাণীর নমুনা, কঙ্কাল ও শিক্ষণ উপকরণ, যেগুলো শিক্ষার্থীদের পাঠ্যবিষয়কে বাস্তবভাবে বুঝতে সহায়তা করছে। প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফরোজা সুলতানা বলেন, ‘বইয়ে আমরা যেসব প্রাণীর গঠন ও বৈশিষ্ট্য পড়ি, জাদুঘরে সেগুলো সরাসরি দেখার সুযোগ পাই। এতে বিষয়গুলো সহজে বুঝতে পারি এবং পড়াশোনার আগ্রহও বাড়ে।’ একই বিভাগের শিক্ষার্থী শতরূপা দাস বলেন, ‘জাদুঘরে এসে আমরা প্রকৃত নমুনা দেখে শিখতে পারি, যা ভবিষ্যৎ গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ।’

বইয়ে আমরা যেসব প্রাণীর গঠন ও বৈশিষ্ট্য পড়ি, জাদুঘরে সেগুলো সরাসরি দেখার সুযোগ পাই। এতে বিষয়গুলো সহজে বুঝতে পারি

কলেজের বোটানিক্যাল গার্ডেনে রয়েছে নানা প্রজাতির গাছপালা, ফুল, ফল ও ঔষধি উদ্ভিদ। এই গার্ডেন শিক্ষার্থীদের উদ্ভিদবৈচিত্র্য সম্পর্কে সরাসরি ধারণা দিচ্ছে এবং ক্যাম্পাসের পরিবেশগত সৌন্দর্যও বৃদ্ধি করছে।

এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিজন কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানো। প্রাণিবিদ্যা জাদুঘর ও বোটানিক্যাল গার্ডেন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা এখানে সরাসরি নমুনা ও উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারে। এ দুটি শিক্ষণ কেন্দ্রের কার্যক্রম আরও টেকসইভাবে পরিচালনার জন্য নিয়মিত পরিচর্যা ও পর্যাপ্ত বাজেট প্রয়োজন। যথাযথ সহায়তা পেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।

শিক্ষার্থীরা মনে করেন, এই জাদুঘর ও বোটানিক্যাল গার্ডেন শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়; বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পরিচর্যা ও বাজেট সংকটের মতো কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

সংগ্রহশালাটিএসসিপ্রাণিবিদ্যা জাদুঘরএমসি কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!