কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন পুরোপুরি অভিভাবকহীন হয়ে পড়েছে।উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি শীর্ষ প্রশাসনিক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে দাপ্তরিক কাজকর্ম।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ টেবিলে কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে দিন পার করছেন সেবাগ্রহীতারা।খালি চেয়ার, থমকে আছে ফাইলসরেজমিন দেখা যায়, উপজেলার প্রধান প্রশাসনিক ভবন ও রেজিস্ট্রি অফিসের মূল কক্ষগুলো সুনসান। তৎকালীন ইউএনও গাজালা পারভীন রুহি বদলি হওয়ার পর থেকে ইউএনও পদ...