বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি বস্তার আড়ালে পাচারের উদ্দেশ্যে রাখা ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় এ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি ল...