আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুত করা স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত বিধিমালা ও আচরণবিধিতে এ সুযোগ না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ইসির যুক্তি, বিদেশে থাকা ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা ফেরত আনা, যাচাই এবং নির্ধারিত সময়ের মধ্যে গণনায় অন্তর্ভুক্ত করা জটিল ও ব্যয়বহুল।
তবে ইসির এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দল, প্রবাসী ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে প্রশ্ন উঠে...