মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মনোনয়নের পক্ষে প্রচার চালাচ্ছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য।প্রতিবেদন অনুযায়ী, অরবান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের যৌথ প্রার্থী হতে পারেন। তিনটি দেশের সূত্রই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তার প্রার্থিতাকে সমর্থন করছে।গত এপ্রিলে হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা হারান অরবান। পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসা পার্টির কাছে পরাজিত...