শিশুদের সাধারণ ভাইরাসের সংক্রমণের পাশাপাশি হাঁপানি, অ্যালার্জি, নাকের সমস্যা, পরিবেশদূষণ কিংবা শ্বাসতন্ত্রের অন্য কোনো সমস্যার কারণেও কাশি হতে পারে। তাই কাশি কতদিন ধরে হচ্ছে, কখন বেশি হচ্ছে এবং এর সঙ্গে অন্য কোনো উপসর্গ আছে কি না, সেদিকে নজর দেওয়া জরুরি।
সাধারণ সর্দি-কাশি
শিশুর কাশির সবচেয়ে সাধারণ কারণের একটি হলো ভাইরাসজনিত সর্দি-কাশি। স্কুল বা ডে-কেয়ারে যাওয়া শিশু অন্য শিশুদের সংস্পর্শে আসার কারণে বছরে একাধিকবার এমন সংক্রমণ হতে পারে। নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, হাঁচি, গলাব্যথা ও হালকা জ্বরের...