‘আমি বয়স্ক মানুষ, খুব অসুস্থ। ছেলেরা ওষুধ কেনার টাকা দেয় না, তাই পেটের তাগিদে ও চিকিৎসার খরচের জন্য গাঁজা বেচি’— কাঁপা কণ্ঠে কথাগুলো বলছিলেন পুলিশের হাতে আটক হওয়া ৬০ বছর বয়সী বৃদ্ধা জেসমিন বেগম।তবে দারিদ্র্য ও চিকিৎসার অজুহাত থাকলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলার অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকা থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে স্থানীদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। আটক জেসমিন বেগম ওই এলাকার রঞ্জন সওদাগরের...