ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই কঠিন রাজনৈতিক ও কৌশলগত চাপে পড়ছেন। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে সামরিক অভিযান শুরু করলেও এখন তার সামনে স্পষ্ট কোনো গ্রহণযোগ্য পথ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।বর্তমানে ট্রাম্প প্রশাসনের সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমটি হলো, ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানো, যাতে হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব বাড়তে পারে। দ্বিতীয়টি, নতুন করে সামরিক হামলা চালানো, যা সংঘাত আরও দীর্ঘায়িত...