কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে চলছে নতুন এক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লড়াইটা কেবল কে বেশি শক্তিশালী এআই মডেল তৈরি করতে পারে, তা নিয়ে নয়; বরং ভবিষ্যতের ডিজিটাল পৃথিবীর প্রযুক্তি, অর্থনীতি, নিরাপত্তা এবং মূল্যবোধের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেটিও।এআই প্রযুক্তিতে এখনো যুক্তরাষ্ট্র এগিয়ে। উন্নত প্রযুক্তির উদ্ভাবন, গবেষণা, বিনিয়োগ এবং শক্তিশালী এআই মডেল তৈরিতে দেশটির অবস্থান বেশ শক্তিশালী। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু উন্নত এআই মডেল তৈর...