যুদ্ধ, জাহাজ চলাচলে বিঘ্ন ও খরার প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে চাপ বাড়ছে। এতে চাল, গম, চিনি ও ভোজ্যতেলের দাম বেড়ে চরম ভোগান্তিতে পড়ছেন দরিদ্র মানুষ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।জাকার্তার কেন্দ্রীয় এলাকায় পার্কিংয়ের দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী মুহাম্মদ ইয়াসিন বলছেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খাবার কেনা তার নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন তিনি।পার্কিং করা মোটরসাইকেলগুলোর দেখাশোনা করেন ইয়াসিন। সেই জায়গার পাশের একটি মিনিমার্কেটের কাছে দাঁড়িয়ে তিনি ব...